...
...
Next Story

Iran calls Pakistan: 'কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে আমেরিকা', পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ফোন ইরানের

Iran calls Pakistan: পেজেশকিয়ান শরিফকে বলেন, আমেরিকা ক্রমাহত হুমকি দিচ্ছে এবং তাদের আচরণ অযৌক্তিক। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের কারণে ইরানের মনে সন্দেহ বাড়ছে যে তারা আগের মতোই 'কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে'।

Published on: Apr 20, 2026, 09:30:51 IST
Advertisement

Iran calls Pakistan: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ বাজেয়াপ্ত করেছে। এই আবহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে ফোনে কথা বলেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের রিপোর্টকে উদ্ধৃত করে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে, পেজেশকিয়ান শরিফকে বলেন, আমেরিকা ক্রমাহত হুমকি দিচ্ছে এবং তাদের আচরণ অযৌক্তিক। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের কারণে ইরানের মনে সন্দেহ বাড়ছে যে তারা আগের মতোই 'কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে'।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে ফোনে কথা বলেছেন। (AP)
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে ফোনে কথা বলেছেন। (AP)

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা প্রশমিত করার জন্য পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছে। এই আবহে গত ১২ এপ্রিল ইসলামাবাদে ম্যারাথন আলোচনা হয়েছিল ইরান এবং আমেরিকার মধ্যে। তবে সেই বৈঠকে কোনও চুক্তি হয়নি দুই দেশের মধ্যে। এরপর পাকিস্তানি সেনা প্রধান আসিম মুনির ইরানে গিয়েছিলেন তিনদিনের সফরে। ফের ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিদের বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয় তারপরে। জানা যাচ্ছে, ইরানিদের সঙ্গে কথা বলতে ফের ইসলামাবাদে আসছে মার্কিন দল। তবে তেহরান এবার বলছে, পাকিস্তানে আলোচনায় অংশ নেবে না তারা। অবশ্য, এর আগে প্রথম দফার বৈঠকের আগেও ইরানের তরফ থেকে অনিশ্চয়তা বজায় রাখা হয়েছিল।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক বিবৃতিতে বলেছেন, ওমান উপসাগরে ইরানি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এখন সেই জাহাজটি মার্কিন হেফাজতে রয়েছে। ট্রাম্পের কথায়, ইরানি জাহাজটি হরমুজের কাছে মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা করছিল। ট্রাম্প জানান, মার্কিন যুদ্ধজাহাজ 'ইউএসএস স্প্রুয়েন্স' ইরানি জাহাজটিকে থামার জন্য সতর্ক করে। কিন্তু যখন ইরানি ক্রুরা পিছু হটেনি, তখন আমেরিকান জাহাজটি আক্রমণ করে এবং তাদের আটক করে। আটক হওয়া ইরানি জাহাজটির নাম 'তুস্কা' বলে দাবি করেছেন ট্রাম্প। এই জাহাজটি প্রায় ৯০০ ফুট দীর্ঘ। এটির ওজন প্রায় একটি বিমানবাহী রণতরীর সমান। জাহাজটি বর্তমানে মার্কিন মেরিনদের দখলে রয়েছে। ট্রাম্প জানান, অবৈধ কার্যকলাপের কারণে তুস্কা নামক জাহাজটিকে আগেই নিষিদ্ধ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই জাহাজে কী আছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe