ইরানে ভেঙে পড়া এফ১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে অভিযান চালিয়েছিল মার্কিন স্পেশাল ফোর্স। সেই অভিযানের সময় আমেরিকার একটি হেলিকপ্টার ধ্বংস করার দাবি করল ইরান। এর আগেই রিপোর্টে দাবি করা হয়েছিল, মার্কিন পাইলটকে উদ্ধার করার অভিযানে গোলাগুলি চলেছিল। এই আবহে ইরান এবার মার্কিন হেলকপ্টার ধ্বংসের দাবি করল। এদিকে ইরানের দক্ষিণে ইসফাহানে একটি মার্কিন সি-১৩০ বিান ধ্বংসেরও দাবি করা হয়েছে। ইরানের পুলিশ কমান্ড জানিয়েছে, ইরানের অ্যারোস্পেস, গ্রাউন্ড ফোর্স, পপুলার ইউনিট একসঙ্গে যৌথ অভিযান চালায়।

এফ১৫ই যুদ্ধবিমানে দু'জন করে থাকেন। একজন বিমান ওড়ানোর দায়িত্বে থাকেন। অপরজন অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। ইরানের ওপরে বিমানটি ধ্বংস হওয়ার পরে একজন পাইলটকে উদ্ধার করতে পেরেছিল আমেরিকা। অপর পাইলট নিখোঁজ ছিলেন। সেই দ্বিতীয় পাইলটকেও এবার আমেরিকা উদ্ধার করেছে বলে দাবি করা হল রিপোর্টে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করেন।
জানা গিয়েছে, ২ দিন ধরে ইরানি পুলিশ এবং সেনার চোখে ধুলো দিয়ে লুকিয়ে ছিলেন মার্কিন যুদ্ধবিমানের সেই ক্রু সদস্য। পরে তাঁকে চিহ্নিত করে উদ্ধার করে নিয়ে যায় আমেরিকা। দাবি করা হয়েছে, সেই এফ১৫ই ক্রুকে উদ্ধার করতে গিয়ে ইরানের গোলাগুলির মুখে পড়তে হয়েছিল মার্কিন বাহিনীকে। উল্লেখ্য, আমেরিকার ভেঙে পড়া বিমানের পাইলটকে ধরতে ইরানের বাহিনীও অভিযান শুরু করেছিল। এমনকী ইরানি মিডয়ার তরফ থেকে সাধারণ ইরানিদের কাছে আবেদন করা হয়েছিল, সেই পাইলটকে খুঁজে আইআরজিসির হাতে তুলে দিতে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল দক্ষিণপশ্চিম ইরানে ধ্বংস হয়েছিল আমেরিকার এই এফ১৫ই যুদ্ধবিমানটি। মার্কিন বিমানটি ইরানের দক্ষিণপশ্চিমের কোহগিলুয়েহ এবং বোয়ের-আহমাদ প্রদেশে ভেঙে পড়েছিল। সেই যুদ্ধবিমানে থাকা ক্রু সদস্যরা ইজেক্ট করে বিমান থেকে বেরিয়েছিলেন। মার্কিন বাহিনী তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করে কয়েক ঘণ্টার মধ্যেই। মার্কিন স্পেশাল ফোর্স সেই পাইলটকে উদ্ধার করেছিল। তবে দ্বিতীয় পাইলটের কোনও খোঁজ পাওয়া যায়নি দু'দিন ধরে।
{{/usCountry}}উল্লেখ্য, গত ৩ এপ্রিল দক্ষিণপশ্চিম ইরানে ধ্বংস হয়েছিল আমেরিকার এই এফ১৫ই যুদ্ধবিমানটি। মার্কিন বিমানটি ইরানের দক্ষিণপশ্চিমের কোহগিলুয়েহ এবং বোয়ের-আহমাদ প্রদেশে ভেঙে পড়েছিল। সেই যুদ্ধবিমানে থাকা ক্রু সদস্যরা ইজেক্ট করে বিমান থেকে বেরিয়েছিলেন। মার্কিন বাহিনী তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করে কয়েক ঘণ্টার মধ্যেই। মার্কিন স্পেশাল ফোর্স সেই পাইলটকে উদ্ধার করেছিল। তবে দ্বিতীয় পাইলটের কোনও খোঁজ পাওয়া যায়নি দু'দিন ধরে।
{{/usCountry}}