আমেরিকা ও ইজরায়েলের লাগাতার বিমান হামলায় ইরানের সামরিক পরিকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে বলে দাবি ওয়াশিংটনের। কিন্তু যুদ্ধের ময়দানে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা এখনও পুরোপুরি শেষ হয়নি। বরং পশ্চিমী গোয়েন্দা সংস্থাগুলির মূল্যায়ন অনুযায়ী, এখনও প্রতি মাসে প্রায় ৫০টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম তেহরান। যুদ্ধের আগে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরি করার ক্ষমতা ছিল, বর্তমান উৎপাদন তার প্রায় অর্ধেক। এর মধ্যেই নিজেদের শক্তি প্রদর্শনে নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ প্রকাশ্যে আনল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ফলে যুদ্ধবিধ্বস্ত ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।

ব্লুমবার্গের একটি প্রতিবেদনের সূত্র ধরে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পশ্চিমী গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী ইরানের হাতে এখনও অন্তত ১,৭০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া অস্ত্রভাণ্ডার পুনরায় গড়ে তুলতে উৎপাদনও চালিয়ে যাচ্ছে দেশটি। একজন পশ্চিমী আধিকারিকের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান সামনে এসেছে। অর্থাৎ, কয়েক মাস ধরে মার্কিন ও ইজরায়েলি হামলা চলার পরেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি বলেই মনে করছেন পশ্চিমী গোয়েন্দারা।
গত ১০ নভেম্বর নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির ছবি ও ভিডিও প্রকাশ করে আইআরজিসি। সেখানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি সেগুলি উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় লঞ্চারও দেখানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আলি আবদোল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি। ইরানের সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, এই ভূগর্ভস্থ পরিকাঠামোকে দেশের সামরিক শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।
শুধু ক্ষেপণাস্ত্র মজুত নয়, ভূগর্ভস্থ পরিকাঠামোয় অস্ত্র উৎপাদনের ব্যবস্থাও গড়ে তোলার দাবি করেছে তেহরান। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির উৎপাদন লাইনগুলি উপরিভাগের কারখানা থেকে সরিয়ে মাটির গভীরে নিয়ে যাওয়া হয়েছে। ফলে শত্রুপক্ষের বিমান হামলা হলেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে বলে দাবি ইরানের। তবে নতুন মিসাইল সিটির সঠিক অবস্থান, আয়তন কিংবা উৎপাদন ক্ষমতা প্রকাশ করা হয়নি।
{{/usCountry}}শুধু ক্ষেপণাস্ত্র মজুত নয়, ভূগর্ভস্থ পরিকাঠামোয় অস্ত্র উৎপাদনের ব্যবস্থাও গড়ে তোলার দাবি করেছে তেহরান। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির উৎপাদন লাইনগুলি উপরিভাগের কারখানা থেকে সরিয়ে মাটির গভীরে নিয়ে যাওয়া হয়েছে। ফলে শত্রুপক্ষের বিমান হামলা হলেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে বলে দাবি ইরানের। তবে নতুন মিসাইল সিটির সঠিক অবস্থান, আয়তন কিংবা উৎপাদন ক্ষমতা প্রকাশ করা হয়নি।
{{/usCountry}}এদিকে আমেরিকার দাবি, ইরানের সামরিক পরিকাঠামোর প্রায় ৮০ শতাংশ ধ্বংস করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও সম্প্রতি সেই দাবি করেছেন। কিন্তু পশ্চিমী গোয়েন্দা রিপোর্টের পরিসংখ্যান সম্পূর্ণ ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান অন্তত ২,২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪,৯০০টিরও বেশি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। পাশাপাশি দেশটির হাতে এখনও বহু আক্রমণাত্মক ড্রোন থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে ইরানের প্রকৃত অস্ত্রভাণ্ডারে কতগুলি ক্ষেপণাস্ত্র রয়েছে, তা নিশ্চিতভাবে জানা কঠিন। যুদ্ধের আগে তাদের মোট মজুতের পরিমাণ কত ছিল, কিংবা হামলায় কতগুলি ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে, সেই হিসাবও সম্পূর্ণ প্রকাশ্যে আসেনি।
সব মিলিয়ে নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি প্রকাশ্যে এনে আমেরিকা ও ইজরায়েলকে স্পষ্ট বার্তা দিতে চাইছে তেহরান। সামরিক পরিকাঠামোয় আঘাত এলেও তাদের প্রতিরোধের ক্ষমতা শেষ হয়ে যায়নি, এটাই বোঝানোর চেষ্টা করছে ইরান। ফলে ভবিষ্যতে সংঘাত ফের শুরু হলে মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে বাড়ছে উদ্বেগ।