Benjamin Netanyahu: ফ্লাইদুবাই বিমান কাণ্ডে (Flydubai Flight case) শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সৌদি আরব। ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের উপর হামলায় অভিযুক্ত সহ-পাইলটকে গ্রেফতারও করেছে তারা। এর পরে সম্ভবত ওই সহ-পাইলটকে নিয়ে যাওয়া হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। তারাও তদন্ত করবে। আর সেই তদন্তে যোগ দিতে চায় ইজরায়েলও। এমনটাই জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বুধবারের ঘটনার নেপথ্যে কারা ছিল, তা তদন্তের মাধ্যমে বের করা হবে বলে জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির প্রশ্নের জবাবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, 'হামলাকারীর সহযোগী ছিল কিনা, সেটিও খুঁজে দেখা হবে। ইরানের কোনও যোগ রয়েছে কিনা জানতে চাইলে নেতানিয়াহু বলেন, ‘এখনই বলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।’ নেতানিয়াহু জানান, অভিযুক্ত হামলাকারীকে সৌদি কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে। পরে তাকে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়া হবে বলে তিনি আশা করছেন। বিমানটি সংযুক্ত আরব আমিরশাহি থেকে যাত্রা করেছিল। এর আগে নেতানিয়াহু জানান, তিনি সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন এবং সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদে ইজরায়েল অংশ নেবে—এ বিষয়ে তিনি সম্মতি দিয়েছেন।
বুধবার ১৭৪ জন যাত্রীবোঝাই ফ্লাইদুবাইয়ের 'এফজেড১০৭৩' (FZ1073) ফ্লাইটে মাঝআকাশেই বিপত্তির সৃষ্টি হয়। চরম নিরাপত্তা সংকটের পরপরই তাঁর এই বিস্ফোরক বক্তব্য সামনে এসেছে। মূল ঘটনাটি ঘটে যখন ওমানের নাগরিক ওই অভিযুক্ত সহকারী পাইলট হঠাতই ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে ছুরি দিয়ে আঘাত করেন। হামলার ফলে বিমানটি মাত্র ৩০ সেকেন্ডের কম সময়ে প্রায় ১৪,০০০ ফুট নীচে নেমে আসে। ককপিটের ভেতরে গুরুতর জখম ও রক্তে ভেসে যাওয়া সত্ত্বেও ক্যাপ্টেন মচ্ছর ইমার্জেন্সি সুইচ টিপে দরজা খোলার ব্যবস্থা করেন। এরপরেই বিমানে থাকা যাত্রীরা এবং অন্যান্য ক্রুরা হামলাকারীকে পাইলটকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।একইসঙ্গে বিমানে উপস্থিত থাকা অন্য দুই পাইলট দ্রুত পরিস্থিতি সামলে নেন এবং বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান।
এদিকে, ফ্লাইদুবাইয়ের বিমানে গুরুতর নিরাপত্তা ঘটনার সময় সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে প্রশংসা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তাঁর দাবি, গুরুতর আহত এবং ছুরিকাহত হওয়ার পরও পাইলটের প্রতিরোধের কারণে বিমানে থাকা ১৭৪ জনের জীবন রক্ষা পেয়েছে। নেতানিয়াহু এক পোস্টে ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সাহসিকতার প্রশংসা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পরও ভারতীয় পাইলট প্রতিরোধ চালিয়ে যান। নেতানিয়াহুর দাবি, মচ্ছর ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এরপর যাত্রী ও ক্রু সদস্যরা মিলে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাঁর মতে, এই পদক্ষেপের ফলে একটি বড় বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। নেতানিয়াহু আহত পাইলটের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করে তাঁকে ‘সত্যিকারের নায়ক’ হিসেবেও উল্লেখ করেছেন।
{{/usCountry}}এদিকে, ফ্লাইদুবাইয়ের বিমানে গুরুতর নিরাপত্তা ঘটনার সময় সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে প্রশংসা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তাঁর দাবি, গুরুতর আহত এবং ছুরিকাহত হওয়ার পরও পাইলটের প্রতিরোধের কারণে বিমানে থাকা ১৭৪ জনের জীবন রক্ষা পেয়েছে। নেতানিয়াহু এক পোস্টে ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সাহসিকতার প্রশংসা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পরও ভারতীয় পাইলট প্রতিরোধ চালিয়ে যান। নেতানিয়াহুর দাবি, মচ্ছর ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এরপর যাত্রী ও ক্রু সদস্যরা মিলে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাঁর মতে, এই পদক্ষেপের ফলে একটি বড় বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। নেতানিয়াহু আহত পাইলটের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করে তাঁকে ‘সত্যিকারের নায়ক’ হিসেবেও উল্লেখ করেছেন।
{{/usCountry}}