...
...
Next Story

Iran Seizes India Bound Vessel: হরমুজে ভারতমুখী ভেসেল আটক ইরানের সেনার! কেন? বড় দাবি IRGCর

India bound Vessel Seized by Iran: জানা যাচ্ছে, হরমুজ পেরিয়ে গুজরাটে যে ভেসেলটির আসার কথা ছিল, তা লিবিয়ার পতাকাবাহী ছিল। ভেসেলের নাম EPAMINONDAS।

Published on: Apr 22, 2026, 18:00:17 IST
Advertisement

Iran Seizes India Bound Vessel: কিছুদিন আগেও, হরমুজে ভারতের জাহাজে হামলা চালিয়েছিল ইরান। যদিও জাহাজের স্টাফরা অক্ষত ছিলেন। এরপরই দিল্লি তড়িঘড়ি, ভারতে অবস্থিত ইরানের দূতকে ডেকে ঘটনা সম্পর্কে জানতে চায়। ভারত তেহরানকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ধরনের হামলা মেনে নেওয়া হবে না এবং এর পরিণতি ভোগ করতে হবে। এরপর কয়েকদিন যেতে না যেতেই ফের হরমুজেই ভারতমুখী এক ভেসেলকে আটক করেছে ইরান। এদিন হরমুজে ২ টি ভেসেলকে আটক করে ইরান। তবে, তার মধ্যে একটি ভারতের গুজরাটে আসার কথা ছিল।

হরমুজে ভারতমুখী ভেসেল আটক ইরানের সেনার! কেন? বড় দাবি IRGCর(Photo by MARTIN BERNETTI / AFP) (AFP)
হরমুজে ভারতমুখী ভেসেল আটক ইরানের সেনার! কেন? বড় দাবি IRGCর(Photo by MARTIN BERNETTI / AFP) (AFP)

জানা যাচ্ছে, হরমুজ পেরিয়ে গুজরাটে যে ভেসেলটির আসার কথা ছিল, তা লিবিয়ার পতাকাবাহী ছিল। ভেসেলের নাম EPAMINONDAS। ইরানের সেনা বা আইআরজিসি (ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর ) জানিয়েছে, ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌবাহিনী আজ সকালে হরমুজ প্রণালীতে আইন লঙ্ঘনকারী দুটি জাহাজ শনাক্ত করে থামিয়েছে। অপরাধী জাহাজ দুটিকে আইআরজিসি-র নৌবাহিনী আটক করে ইরানের উপকূলের দিকে পাঠিয়ে দিয়েছে।’ ফলত, ওই ভেসেল ভারতে আসার আগেই তা ইরানের উপকূলে নিয়ে গিয়েছে ইরানের সেনা। কেন এমনটা করল তারা! এই নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা সম্পর্কে ইরানের সেনা বলছে, ‘প্রয়োজনীয় অনুমতিপত্র ছাড়া কার্যক্রম পরিচালনা এবং নেভিগেশন সিস্টেমে হস্তক্ষেপ করার মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা বিপন্ন ’ করার অভিযোগ রয়েছে দুই আটক ভেসেলের বিরুদ্ধে। তাই তাদের আটক করেছে ইরানের সেনা। প্রসঙ্গত, অপর একটি ভেসেল যা ইরানের সেনা আটক করেছে, তা ছিল পানামার পতাকাধারী। নাম MSC-FRANCESCA।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe