...
...
Next Story

Iran on US Talks Fail: 'অপ্রয়োজনীয় দাবি জানাচ্ছিল আমেরিকা', পাকিস্তানে আলোচনা ব্যর্থ হওয়া নিয়ে বলল ইরান

বিবৃতি জারি করে ইরান বলে, 'দেশের জনগণের স্বার্থে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকার অহেতুক দাবি মেনে নেওয়া তাই আমাদের জন্য অসম্ভব। ইরানি প্রতিনিধি দলের ইতিবাচক মনোভাব সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অপ্রয়োজনীয় সব দাবি জানানো হয়। এই কারণেই আলোচনা বাধাগ্রস্ত হয়।'

Published on: Apr 12, 2026, 10:56:58 IST
Advertisement

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। ২১ ঘণ্টা ধরে চলা এই কথাবার্তার পরে ইরানের অভিযোগ, আমেরিকা অপ্রয়োজনীয় সব দাবি জানাচ্ছিল। সেই কারণেই এই আলোচনা সফল হয়নি বলেও দাবি ইরানের। এক বিবৃতি জারি করে ইরান বলে, 'দেশের জনগণের স্বার্থে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকার অহেতুক দাবি মেনে নেওয়া তাই আমাদের জন্য অসম্ভব। ইরানি প্রতিনিধি দলের ইতিবাচক মনোভাব সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অপ্রয়োজনীয় সব দাবি জানানো হয়। এই কারণেই আলোচনা বাধাগ্রস্ত হয়।'

বিবৃতি জারি করে ইরান বলে, 'আমেরিকার অহেতুক দাবি মেনে নেওয়া আমাদের জন্য অসম্ভব।' (AP)
বিবৃতি জারি করে ইরান বলে, 'আমেরিকার অহেতুক দাবি মেনে নেওয়া আমাদের জন্য অসম্ভব।' (AP)

এদিকে আলোচনা ব্যর্থ হওয়ার পরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, আলোচনা নিয়ে ভালো খবর ও দুঃসংবাদ রয়েছে। সুখবর হল, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। দুঃসংবাদটি হল কোনও চুক্তি না করেই পাকিস্তান থেকে ফিরে যাচ্ছি আমরা। আমেরিকার তরফ থেকে ইরানকে চূড়ান্ত এবং সেরা প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এখনও দরজা খোলা রেখেছেন। ইরান যদি তাঁর প্রস্তাব মেনে নেয়, তাহলে ইতিবাচক ফলাফল অর্জন করা যেতে পারে।'

উল্লেখ্য, পাকিস্তানে এই আলোচনা উভয় পক্ষের জন্যেই খুব সংবেদনশীল ছিল। এই আবহে ইরানের তরফ থেকে ৭১ সদস্যের প্রতিনিধি দল গিয়েছিল পাকিস্তান। এদিকে আমেরিকার তরফ থেকে জানা গিয়েছে, প্রথম দিনের আলোচনায় দুই পক্ষ ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলে। উভয় দেশই তাদের খসড়া ও নথি উপস্থাপন করে। প্রাথমিকভাবে মনে হচ্ছিল, আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত এই শান্তি আলোচনা ব্যর্থ হয়। এই আবহে এবার আমেরিকা ফের ইরানে হামলা চালাবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আবার ইরানও হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলা চালাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিতে পারে।

এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, 'তাদের পারমাণবিক কর্মসূচি যেমনই থাকুক, আগে যে সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ছিল, সেগুলো ধ্বংস হয়ে গেছে। কিন্তু ইরানকে অঙ্গীকার করতে হবে যে তারা দীর্ঘমেয়াদেও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে ইরানের সেই প্রতিশ্রুতি আমরা পাইনি এখনও। আমরা আশা করছি, ভবিষ্যতে ইরান এই বিষয়ে অঙ্গীকার করবে। এই আলোচনায় বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে, কিন্তু কোনও ক্ষেত্রেই কথা এগোয়নি। আমি মনে করি আমরা যথেষ্ট নমনীয়, অনেক ক্ষেত্রে ছাড় দিয়েছি। তবে ইরান আমাদের শর্ত মেনে নেয়নি। প্রেসিডেন্ট আমাদের এখানে সৎ উদ্দেশ্য নিয়ে এসে একটি চুক্তি করতে বলেছিলেন - কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমরা কোনও অগ্রগতি করতে পারিনি।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe