...
...
Next Story

Iran on US war ending proposal: যুদ্ধ শেষ নিয়ে আমেরিকার প্রস্তাব খারিজ ইরানের, হুংকার দিল ‘আমাদের শর্তেই থামবে’

আমাদের শর্তেই যুদ্ধ শেষ হবে! আমেরিকার প্রস্তাব খারিজ করে হুংকার ইরানের, কী বলল?

Published on: Mar 25, 2026, 22:59:39 IST
Advertisement

আমেরিকার প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দিল ইরান। তেহরানের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে যুদ্ধ শেষ করতে হলে তাদের শর্তেই করতে হবে। একাধিক রিপোর্ট অনুযায়ী, সেই মর্মে পাঁচটি শর্ত আরোপ করেছে ইরান। মার্কিন প্রস্তাব সম্পর্কে অবহিত এক উচ্চপদস্থ ইরানিয়ান কর্তা প্রেস টিভিতে জানিয়েছেন যে ওয়াশিংটন যা যা বলেছে, তা অত্যধিক। ইরান তখনই যুদ্ধে ইতি টানবে, তখন নিজে মনে করবে। আর যখন নিজেদের শর্তপূরণ হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক লড়াই চালিয়ে যেতে ইরান বদ্ধপরিকর। যতক্ষণ না তেহরানের শর্তপূরণ হচ্ছে, ততক্ষণ আমেরিকাকে ইরানের রোষের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছএন ওই উচ্চপদস্থ আধিকারিক।

আমেরিকার প্রস্তাব ও ইরানের 'না'

US President Donald Trump stands outside the Palm Room doors at the White House in Washington, DC on March 25, 2026. (Photo by Oliver Contreras / AFP) (AFP)
US President Donald Trump stands outside the Palm Room doors at the White House in Washington, DC on March 25, 2026. (Photo by Oliver Contreras / AFP) (AFP)

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে যুদ্ধে ইতি টানতে একটি বিশেষ যুদ্ধবিরতি প্রস্তাব ইরানের কাছে পাঠিয়েছিল। এই প্রস্তাবে মূলত আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার উপরে জোর দেওয়া হয়েছিল। কিন্তু ইরান সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা এই মুহূর্তে কোনও একতরফা শর্ত মানতে নারাজ।

কেন অনড় তেহরান?

ইরানি নেতৃত্বের মতে, আমেরিকা একদিকে শান্তির কথা বলছে, অন্যদিকে ইজরায়েলকে আধুনিক অস্ত্র সরবরাহ করে সংঘাতকে আরও উসকে দিচ্ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, তেহরানের উচ্চপদস্থ কর্মকর্তারা দাবি করেছেন যে যদি সত্যিকারের শান্তি ফেরাতে হয়, তবে পাঁচটি শর্ত মানতে হবেই।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe