...
...
Next Story

Iran slams Donald Trump: হেরো পার্টি কীভাবে শর্ত চাপাতে পারে? ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে কটাক্ষ ইরানের

Iran slams Donald Trump: আগের যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের পরে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে উপহাস করেছে ইরান।

Published on: Apr 22, 2026, 07:47:16 IST
Advertisement

Iran slams Donald Trump: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছেন। আগের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের পরে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে উপহাস করেছে ইরান। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে ট্রাম্প আবার ইরানকে হুঁশিয়ার করে দিয়েছেন যে মার্কিন সামরিক বাহিনী 'পুরোপুরি প্রস্তুত' রয়েছে এবং আলোচনা একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে।

ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে উপহাস ইরানের (AFP)
ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে উপহাস ইরানের (AFP)

ট্রাম্পের এই পদক্ষেপকে আমেরিকার দুর্বলতা বলে অভিহিত করেছে ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মেহেদি মহম্মদি বলেছেন যে যুদ্ধক্ষেত্রে পিছিয়ে থাকা দেশ কখনও আলোচনার টেবিলে নিজের শর্ত আরোপ করতে পারে না। সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি লিখেছেন, 'ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কোনও অর্থ নেই। বন্দর অবরোধ অব্যাহত রাখা বোমা হামলা থেকে আলাদা নয়। এর জবাব সামরিক পদক্ষেপের মাধ্যমে দেওয়া উচিত। এই মেয়াদ শান্তি স্থাপনের জন্য নয়, বরং আকস্মিক হামলার জন্য সময় জোগাড় করা। ইরানের তাই নিজস্ব শর্তে প্রতিক্রিয়া জানানোর সময় এসেছে।'

এদিকে আমেরিকা দারি করছে যে ইরানি নেতৃত্বের মধ্যে পারস্পরিক মতপার্থক্য রয়েছে। এবং এই কারণেই নাকি ইরান চূড়ান্ত কোনও প্রস্তাব দিতে পারছে না। এদিকে ইরান দাবি করেছে, অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ইরানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি সত্ত্বেও মার্কিন নৌবাহিনীর ইরানি বন্দরগুলিতে অবরোধ অব্যাহত রয়েছে, যার জেরে ইরানের অর্থনীতি ভেঙে পড়েছে। ইরানের অভ্যন্তরে সামরিক প্রতিশোধের দাবি বাড়ছে, যা আকস্মিক হামলার ঝুঁকি বাড়িয়ে তুলছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে নিজেদের জাহাজ পার না করাতে পেরে অন্য জাহাজের ওপরও হামলা চালাচ্ছে ইরান। সম্প্রতি তারা ভারতের দুটি জাহাজের ওপর হামলা চালিয়েছিল। এদিকে চিন থেকে আসা ইরানের একটি ট্যাঙ্কারের দখল নিয়েছে আমেরিকা। সেই ট্যাঙ্কারের ক্রু সদস্যদের অবিলম্বে ছাড়ার দাবি জানিয়েছে ইরান। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী অঞ্চলে এখন উত্তেজনা চরমে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe