...
...
Next Story

Iran-USA Conflict Latest Update: মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হল বলে! আমেরিকাকে জবাব দিতে প্রস্তুত ইরানও, দাবি রিপোর্টে

আশঙ্কা করা হচ্ছে, পরমাণু আলোচনা সফল না হলে ইরানের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানও সম্ভাব্য মার্কিন হামলার বিরুদ্ধে প্রস্তুতি জোরদার করছে বলে জানা গেছে। এটাও বলা হচ্ছে, ট্রাম্প এই হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে শনিবারের মধ্যে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।

Published on: Feb 19, 2026, 09:17:33 IST
By
Prefer HTon Google
Advertisement

যুক্তরাষ্ট্র-ইরানে যুদ্ধের সম্ভাবনা আরও তীব্র হয়েছে। তবে সামরিক অভিযানের কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে দাবি করা হল রিপোর্টে। আশঙ্কা করা হচ্ছে, পরমাণু আলোচনা সফল না হলে ইরানের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানও সম্ভাব্য মার্কিন হামলার বিরুদ্ধে প্রস্তুতি জোরদার করছে বলে জানা গেছে। এটাও বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে শনিবারের মধ্যে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।

আশঙ্কা করা হচ্ছে, পরমাণু আলোচনা সফল না হলে ইরানের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। (AFP)
আশঙ্কা করা হচ্ছে, পরমাণু আলোচনা সফল না হলে ইরানের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। (AFP)

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু আলোচনা সফল না হলে মার্কিন হামলা অবিশ্যম্ভাবী। এর জন্য ইরানও সামরিক ও অভ্যন্তরীণ প্রস্তুতি নিচ্ছে। নেতারা 'মোজাইক ডিফেন্স'-এর মাধ্যমে কমান্ড সিস্টেম চালাচ্ছেন বলে দাবি করা হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলির সুরক্ষা জোরদার করার দিকে নজর দিয়েছে তেহরান। হরমুজ প্রণালীর কাছে ইরানের নৌবাহিনীর ইউনিট মোতায়েন করা হয়েছে। বিমান হামলা হলে তা প্রতিহত করার জন্য মহড়া চলছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুদ্ধজাহাজ 'ইউএসএস আব্রাহাম লিঙ্কন'-এর কাছে একটি রুশ যুদ্ধজাহাজও মোতায়েন হয়েছে। সূত্র উদ্ধৃত করে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ট্রাম্পকে বলেছেন যে সেনাবাহিনী শনিবারের মধ্যে হামলার জন্য প্রস্তুত। তবে বলা হচ্ছে, এই সপ্তাহান্তেও হামলা না করা হতে পারে। প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা জানিয়েছেন, হামলার বিষয়ে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। জানা গেছে, আপাতত এই নিয়ে ওয়াশিংটনে আলোচনা চলছে। এরই মাঝে আগামী তিন দিনের মধ্যে পেন্টাগন মধ্যপ্রাচ্য থেকে বহু মার্কিন কর্মীকে সরিয়ে নিতে চলেছে। আমেরিকা যদি হামলা করে, তাহলে ইরানের পক্ষ থেকে পালটা হামলা চালানো হতে পারে বলেই এটা করা হচ্ছে বলে দাবি রিপোর্টে।

এছাড়া ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মধ্য আটলান্টিকে রয়েছে এই রণতরী। এবং সেটি দ্রুত এগোচ্ছে ইরানের দিকে। এক কর্মকর্তা জানিয়েছেন, তিনটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মাহান, ইউএসএস বেইনব্রিজ এবং ইউএসএস উইনস্টন চার্চিলও এই যুদ্ধজাহাজের সঙ্গে যাচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe