...
...
Next Story

Hormuz Blockade Impact on India: ইরানের পর হরমুজ অবরোধ আমেরিকারও, ভারতের ওপর এর কী প্রভাব পড়বে?

Strait of Hormuz: ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। এর জেরে বিশ্বজুড়ে তেলের দাম আকাশছোঁয়া হয়েছে। এবার প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা মত মার্কিন নৌবাহিনীও এই প্রণালীর কাছে ইরানি বন্দর অবরোধ করেছে। এই সবের মাঝে ভারতে এর প্রভাব কী?

Published on: Apr 15, 2026, 08:48:26 IST
Advertisement

Strait of Hormuz: হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলির একটি। এই প্রণালীর মধ্য দিয়ে বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ প্রবাহিত হয়। ইরান ইতিমধ্যেই এই প্রণালী বন্ধ করে রেখেছে। এর জেরে বিশ্বজুড়ে তেলের দাম আকাশছোঁয়া হয়েছে। এবার প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা মত মার্কিন নৌবাহিনীও এই প্রণালীর কাছে ইরানি বন্দর অবরোধ করেছে। এই সবের মাঝে ভারতে এর প্রভাব কী?

ইরানের পর হরমুজ অবরোধ আমেরিকারও, ভারতের ওপর এর কী প্রভাব পড়বে? (REUTERS)
ইরানের পর হরমুজ অবরোধ আমেরিকারও, ভারতের ওপর এর কী প্রভাব পড়বে? (REUTERS)

ভারত তার অপরিশোধিত তেলের চাহিদার ৮৫ শতাংশের এরও বেশি আমদানি করে থাকে। এর মধ্যে থেকে উপসাগরীয় দেশগুলোর থেকে বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করে ভারত। সেই দেশগুলি থেকে আসা বেশিরভাগ তেল এই হরমুজ প্রণালীর পথ দিয়েই ভারতে পৌঁছায়। এই আবহে ট্রাম্পের এই অবরোধের সিদ্ধান্ত ভারতের সামনে অনেক বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। এমনিতে হরমুজ সংকটের মধ্যে ভারত রাশিয়ার থেকে পুনরায় তেল কেনা বাড়িয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সাময়িক ভাবে রুশ তেল কেনার ওপর ছাড় দিয়েছিল। তবে এই ছাড়ের মেয়াদ ছিল ১১ এপ্রিল পর্যন্ত। আমেরিকা যদি এই ছাড়ের মেয়াদ না বাড়ায়, তাহলে রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনলে ফের ভারত-মার্কিন সম্পর্কে চিড় ধরার সম্ভাবনা দেখা দিতে পারে। এদিকে দীর্ঘ ৭ বছর পরে ইরানের অশোধিত তেল ভারতে এসে পৌঁছেছে। তবে এই নয়া অবরোধের জেরে ইরান থেকেও ভারত তেল কিনতে পারবে না। কারণ ইরানি বন্দর থেকে ছেড়ে আসা সব জাহাজকে আটকানো হবে বলে জানিয়েছে মার্কিন বাহিনী।

হরমুজ অতিক্রম করা জাহাজগুলি থেকে ইরান টোল নিচ্ছে। তবে ভারতীয় জাহাজের থেকে কোনও টাকা নিচ্ছে না ইরান। কিন্তু এখন আমেরিকার নতুন অবরোধের পর 'ইরানের সদিচ্ছাও' ভারতীয় জাহাজগুলির নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ফোনে কথা বলেন। দু'জনের কথোপকথনের মূল ইস্যু ছিল হরমুজ। একই সঙ্গে মধ্যপ্রাচ্য সংকট নিয়েও আলোচনা করেন দু'জন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, বর্তমানে দেশে এলপিজি, পিএনজি এবং সিএনজি-র কোনও ঘাটতি নেই। কিন্তু যুদ্ধের কারণে বিমা খরচ এবং পণ্য পরিবহণের খরচ বেড়েছে। সরকারের দাবি, সারা দেশে কোনও এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছে স্টকের অভাব নেই। তবে ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সকলের।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe