পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মাঝে বড় পদক্ষেপ আমেরিকার। রিপোর্ট অনুযায়ী, ইউএসএস ত্রিপোলি নামে একটি বড় রণতরী মধ্যপ্রাচ্য অঞ্চলে পৌঁছেছে। এই জাহাজে প্রায় ৩৫০০ মেরিন রয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও রয়েছে বিমান, হেলিকপ্টার এবং সামুদ্রিক আক্রমণের সরঞ্জাম। এর আগে থেকেই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আমেরিকার ৫০ হাজার সেনা জওয়ান উপস্থিত রয়েছেন। পশ্চিম এশিয়ায় গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে এখন।
জানা গিয়েছে, ৫০ হাজার টন ওজনের ইউএসএস ত্রিপোলিকে পাঠানো হয়েছে হরমুজ প্রণালীর কাছে। ইউএসএস ত্রিপোলি আদতে উভচর আক্রমণকারী জাহাজ। এটি উত্তর আরব সাগরে মোতায়েন করা হয়েছে। ইউএসএস ত্রিপোলি ৮৪৪ ফুট দীর্ঘ। এতে এফ৩৫ যুদ্ধবিমান, এমভি২২ এবং এমএইচ৬০এস সিহক হেলিকপ্টার আছে। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে এখনও আটকে শ'য়ে শ'য়ে ট্যাঙ্কার এবং জাহাজ। এই আবহে পেন্টাগন ইরানের মাটিতে মার্কিন সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করা হয়েছে ওয়াশিংটন পোস্টের রিপোর্টে।
এদিকে পশ্চিম এশিয়ার দেশগুলিতে ইরান হামলা জারি রেখেছে। ইরান দাবি করেছে, দুবাইয়ে তারা মার্কিন সেনার আস্তানায় হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, দুবাইয়ে যেখানে তারা মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে, সেখানে নাকি 'লুকিয়ে' ছিল ৫০০ মার্কিন সেনা। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করে, কোনও আমেরিকান সেনা দুবাইতে জখম হননি। ২৮ মার্চ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে একাধি ড্রোনের মাধ্যমে হামলা চালায় ইরান। সেই হামলায় বিমানবন্দরের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কুয়েতে আবার মার্কিন ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে ইরান।
এদিকে ইরানের মদতপুষ্ট হুথি জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়েছে ইজরায়েলের ওপরে। জবাবে গতকাল গভীর রাত থেকে তেহরানে বিশাল আকারের হামলা শুরু করে ইজরায়েল। এদিকে ইজরায়েলের রাডার সেন্টারে হামলা চালায় ইরান। মার্কিন এমকিউ৯ ড্রোন ধ্বংস করারও দাবি করেছে ইরানি বাহিনী। সৌদিতেও ইরানি ড্রোন হামলা চালানো হয়েছিল। সৌদি আরব দাবি করে, ইজরায়েলি ড্রোনগুলি আকাশেই ধ্বংস করেছে তারা।
{{/usCountry}}এদিকে ইরানের মদতপুষ্ট হুথি জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়েছে ইজরায়েলের ওপরে। জবাবে গতকাল গভীর রাত থেকে তেহরানে বিশাল আকারের হামলা শুরু করে ইজরায়েল। এদিকে ইজরায়েলের রাডার সেন্টারে হামলা চালায় ইরান। মার্কিন এমকিউ৯ ড্রোন ধ্বংস করারও দাবি করেছে ইরানি বাহিনী। সৌদিতেও ইরানি ড্রোন হামলা চালানো হয়েছিল। সৌদি আরব দাবি করে, ইজরায়েলি ড্রোনগুলি আকাশেই ধ্বংস করেছে তারা।
{{/usCountry}}