...
...
Next Story

Iran War Latest Update: ইরানের মাটিতে কি তবে পড়তে চলেছে মার্কিন সেনাদের পা? ভারত মহাসাগরেই চলছে মহড়া?

ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়াতে আমেরিকার মেরিনদের সমুদ্র থেকে মাটিতে হামলার মহড়া করতে দেখা গিয়েছে। এই নিয়ে ছবি প্রকাশ করে মার্কিন সেনা। আর এই মহড়া ঘিরে ফের জল্পনা তৈরি হয়েছে।

Published on: Apr 3, 2026, 14:54:23 IST
Advertisement

ইরানের মাটিতে মার্কিন সেনার পা পড়বে কি না, তা নিয়ে জল্পনা জোরালো হয়েছে বিগত দিনে। এরই মধ্যে আবার গুঞ্জন শোনা যাচ্ছে, ইরানের খার্গ দ্বীপ নাকি দখল করার পরিকল্পনা করছে আমেরিকা। এই সব জল্পনা-কল্পনার মাঝেই মার্কিন মেরিনদের এক মহড়ার ছবি সামনে এসেছে। ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়াতে আমেরিকার মেরিনদের সমুদ্র থেকে মাটিতে হামলার মহড়া করতে দেখা গিয়েছে। এই নিয়ে ছবি প্রকাশ করে মার্কিন সেনা। আর এই মহড়া ঘিরে ফের জল্পনা তৈরি হয়েছে।

দিয়েগো গার্সিয়ায় মার্কিন মেরিনদের এক মহড়ার ছবি সামনে এসেছে
দিয়েগো গার্সিয়ায় মার্কিন মেরিনদের এক মহড়ার ছবি সামনে এসেছে

এর আগে দিয়েগো গার্সিয়ায় মার্কিন সেনাকে লক্ষ্য করে ইরান হামলা চালানোর চেষ্টা করেছিল। তারা নাকি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ক্রুজ মিসাইল ছুড়েছিল। তবে ব্রিটিশ সেনা দাবি করে, ইরানের সেই মিসাইল দিয়েগো গার্সিয়া দ্বীপ পর্যন্ত পৌঁছায়নি। এদিকে ইরান যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার সব ঘাঁটি ক্ষতিগ্রস্ত। এদিকে পশ্চিম এশিয়ার কোনও মুসলিম দেশই তাদের মাটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে দিচ্ছে না আমেরিকাকে। এই আবহে ইরানে যদি আমেরিকা সেনা পাঠাতে চায়, তাহলে তাদের দিয়েগো গার্সিয়ার ঘাঁটি ব্যবহার করতে হতে পারে।

এর আগে ট্রাম্প নিজের ভাষণে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'প্রয়োজনে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে, প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে।' এই আবহে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্সের প্রধান সইদ মাজিদ মুসাভি বলেন, 'হলিউডের কল্পনায় প্রভাবিত হয়ে নিজেদের সামান্য ২৫০ বছরের ইতিহাস নিয়ে ৬ হাজার বছরের এক সভ্যতাকে হুমকি দিচ্ছেন।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe