ইরান-মার্কিন যুদ্ধের প্রথম সপ্তাহে কমপক্ষে ২০০ মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ৩ হাজারেরও বেশি হয়েছেন বলে দাবি করা হল ইরানের সরকারি সংবাদমাধ্যমে। মঙ্গলবার ইরানের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এই দাবি করা হয়েছে। ইরানি কর্মকর্তা প্রেস টিভিকে বলেছেন যে আক্রমণের প্রথম সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ১৫০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং ২৩টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম হারিয়েছে। এছাড়া সংঘাতের প্রথম ৭ দিনে আমেরিকার ৩৭টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে। যদিও এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুদ্ধের আবহে পশ্চিম এশিয়ায় ১৩ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। এদিকে এখনও পর্যন্ত ৪টি মার্কিন বিমান যুদ্ধের সময় ভেঙে পড়েছে পশ্চিম এশিয়ায়। তবে এর কোনওটি ইরানের হামলায় ভাঙে বলে দাবি আমেরিকার।

এদিকে হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলে অবস্থিত শক্তিশালী ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে যে তারা ৫০০০ পাউন্ড (২২৬৭ কেজি) ওজনের বোমা ব্যবহার করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড 'এক্স'-এ এক বার্তায় জানিয়েছে যে এসব ঘাঁটিতে ইরানের বেশ কিছু জাহাজ ছিল। সেই জাহাজগুলিতে বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল। এই মিসাইল দিয়েই আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যকে হুমকির মুখে ফেলছিল ইরান।
এদিকে রিপোর্ট অনুযায়ী, ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি মারা গিয়েছেন ইজরায়েলি হামলায়। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান আলিরেজা বায়েতও প্রয়াত হয়েছেন ইজরায়েল হামলায়। লারিজানির ওপর ইজরায়েলি হামলার সময় তাঁর সঙ্গেই ছিলেন আলিরেজা। এছাড়া বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে ইরান।
ইরানে একের পর এক শীর্ষস্থানীয় নেতা প্রাণ হারালেও যুদ্ধ তারা থামাচ্ছে না। গতকাল নতুন করে মার্কিন ঘাঁটি এবং ইজরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে আইআরজিসি। এই আবহে গতকালও ইজরায়েলে হামলা চালায় ইরান। ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের হামলায় অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়া কাতারেও ইরান হামলা জারি রেখেছ। এই আবহে কাতার দাবি করে, ইরানের হামলা সফল ভাবে প্রতিহত করেছে তারা। এদিকে সংযুক্ত আরব আমিরাতেও ফের হামলা চালিয়েছে ইরান। সেখানে ইরানি ড্রোন এবং মিসাইল প্রতিহত করতে এয়ার ডিফেন্স সিস্টেম কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতি কর্তৃপক্ষ। এই আবহে গতকাল আবুধাবিতে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে শুধু ইরান নয়, ইজরায়েলের ওপর গতকাল হামলা চালিয়েছে হিজবুল্লাও। লেবাননের দক্ষিণে খিয়াম শহরে ইজরায়েলি সেনাকে লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লা জঙ্গিরা। এছাড়াও সীমান্ত এলাকাতেও ইজরায়েলিদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লা। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে আবার বিমানবন্দরের কাছে হামলা চালায় ইজরায়েলি বায়ুসেনা। এদিকে ইরাকের বাগদাদে ইরানপন্থী জঙ্গিদের ওপর হামলা চালিয়েছিল আমেরিকা। সেই হামলায় ৪ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে।
{{/usCountry}}এদিকে শুধু ইরান নয়, ইজরায়েলের ওপর গতকাল হামলা চালিয়েছে হিজবুল্লাও। লেবাননের দক্ষিণে খিয়াম শহরে ইজরায়েলি সেনাকে লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লা জঙ্গিরা। এছাড়াও সীমান্ত এলাকাতেও ইজরায়েলিদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লা। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে আবার বিমানবন্দরের কাছে হামলা চালায় ইজরায়েলি বায়ুসেনা। এদিকে ইরাকের বাগদাদে ইরানপন্থী জঙ্গিদের ওপর হামলা চালিয়েছিল আমেরিকা। সেই হামলায় ৪ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে।
{{/usCountry}}