Irani Ship Captured by US: হরমুজ প্রণালীতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে। এরই মধ্যে ইরানি জাহাজে হামলা চালাল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক বিবৃতিতে বলেছেন, ওমান উপসাগরে ইরানি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এখন সেই জাহাজটি মার্কিন হেফাজতে রয়েছে। ট্রাম্পের কথায়, ইরানি জাহাজটি হরমুজের কাছে মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা করছিল। ট্রাম্প জানান, মার্কিন যুদ্ধজাহাজ 'ইউএসএস স্প্রুয়েন্স' ইরানি জাহাজটিকে থামার জন্য সতর্ক করে। কিন্তু যখন ইরানি ক্রুরা পিছু হটেনি, তখন আমেরিকান জাহাজটি আক্রমণ করে এবং তাদের আটক করে।

আটক হওয়া ইরানি জাহাজটির নাম 'তুস্কা' বলে দাবি করেছেন ট্রাম্প। এই জাহাজটি প্রায় ৯০০ ফুট দীর্ঘ। এটির ওজন প্রায় একটি বিমানবাহী রণতরীর সমান। জাহাজটি বর্তমানে মার্কিন মেরিনদের দখলে রয়েছে। ট্রাম্প জানান, অবৈধ কার্যকলাপের কারণে তুস্কা নামক জাহাজটিকে আগেই নিষিদ্ধ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই জাহাজে কী আছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের সামরিক কমান্ড সেন্টার খাতাম আল-আনবিয়াকে উদ্ধৃত করে ইরানি টেলিভিশন আইএসএনএ জানিয়েছে, ইরান শীঘ্রই এই হামলার জবাব দেবে। ইরানি মুখপাত্র এক বিবৃতিতে বলেন, 'ইরানের সেনাবাহিনী খুব শিগগিরই এই চুরির ঘটনায় মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।' এই ঘটনাটি এমন একটি সময়ে ঘটল, যখন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শেষ হতে চলেছে। একইসঙ্গে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা শান্তি আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ইরান কোনও ঘোষণা করেনি। এক পক্ষ নিশ্চিত করেছে যে মার্কিন কর্মকর্তারা সোমবার আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছবেন, তবে ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সাড়া পাওয়া যায়নি। তবে ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গলিবাফ শনিবার এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি কূটনীতির পথ থেকে পিছু হটবেন না। যদিও যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কোনও আস্থা নেই বলেও জানিয়েছেন তিনি।
এর আগে ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল। তবে আমেরিকা এরপরও তাদের অবরোধ জারি রেখেছিল। এই পরিস্থিতিতে ইরান ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা করে। এই আবহে এক ভারতীয় জাহাজের ওপর হামলাও চালায় ইরানি সামরিক বাহিনী। সেই ঘটনার সময় অপর একটি ভারতীয় জাহাজ একদম কাছেই অবস্থান করছিল। এরপর দুই ভারতীয় জাহাজই হরমুজ প্রণালী থেকে ফিরে গিয়েছিল।
{{/usCountry}}এর আগে ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল। তবে আমেরিকা এরপরও তাদের অবরোধ জারি রেখেছিল। এই পরিস্থিতিতে ইরান ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা করে। এই আবহে এক ভারতীয় জাহাজের ওপর হামলাও চালায় ইরানি সামরিক বাহিনী। সেই ঘটনার সময় অপর একটি ভারতীয় জাহাজ একদম কাছেই অবস্থান করছিল। এরপর দুই ভারতীয় জাহাজই হরমুজ প্রণালী থেকে ফিরে গিয়েছিল।
{{/usCountry}}