তেহরানের অনুরোধে একটি ইরানি যুদ্ধজাহাজকে আশ্রয় দিয়েছে ভারত। ভারতের দক্ষিণাঞ্চলীয় বন্দর কোচিতে ইরানি যুদ্ধজাহাজটিকে নোঙর করার অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি করা হল রিপোর্টে। সেই জাহাজটির ১৮৩ জন ক্রুকে ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে রাখা হয়েছে। এর আগে গত ৪ মার্চ শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি মার্কিন সাবমেরিন টর্পেডো দিয়ে ইরানি রণতরী ডুবিয়ে দিয়েছিল। সেদিনই আইআরআইএস লাবন নামক ইরানি যুদ্ধজাহাজটিকে আশ্রয় দেয় ভারত। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ভারতের আয়োজিত আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনা অনুষ্ঠান 'মিলন'-এ অংশ নিতে এই অঞ্চলে এসেছিল সেই যুদ্ধজাহাজটি।

রিপোর্ট অনুযায়ী, গত ২৮ মার্চ ইজরায়েল এবং আমেরিকা মিলে ইরানে হামলা চালানোর দিনই আইআরআইএস লাভান ভারতের কাছে আশ্রয় চায়। এর একদিন পরে ১ মার্চ ভারতের তরফ থেকে আইআরআইএস লাভানকে ভারতের বন্দরে নোঙর করার অনুমতি দেওয়া হয়। এরপর গত ৪ মার্চ এই রণতরীটি কোচি বন্দরে পৌঁছায়। সেদিনই আইআরআইএস ডেনা শ্রীলঙ্কার উপকূল থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে ডুবে গিয়েছিল, যার জেরে অন্তত ৮৭ জন নাবিক নিহত হয়েছেন। সেই যুদ্ধজাহাজের উদ্ধারকাজে ভারতীয় নৌসেনাও রণতরী পাঠিয়েছিল।
এদিকে গত ৫ মার্চ আরও একটি ইরানি যুদ্ধজাহাজ - আইআরআইএস বুশেহরকে দেশে আশ্রয় নেওয়ার অনুমতি দেয় শ্রীলঙ্কা। সেই রণতরীতে থাকা ২০৮ জন ক্রুকে একটি নৌ শিবিরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। আইআরআইএস বুশেরও ভারতের আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিয়েছিল এবং ইঞ্জিনের সমস্যার কারণে শ্রীলঙ্কার একটি বন্দরে প্রবেশের অনুমতি চেয়েছিল। এদিকে আইআরআইএস লাভানও যান্ত্রিক গোলযোগের কথা জানিয়েই কোচিতে নোঙর করতে চেয়েছিল।
ভারতীয় নৌসেনার জারি করা বিবৃতি অনুযায়ী, গত ৪ মার্চ ভোরের দিকে কলম্বোতে অবস্থিত মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারে বার্তা পাঠিয়ে সাহায্য চায় আইআরআইএস ডেনা। সেই সময় শ্রীলঙ্কার গল উপকূল থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে ছিল ইরানি রণতরী। সেই সময় ভারতীয় নৌসেনাও এই ঘটনার বিষয়ে জানতে পারে। এবং সেই সময় ৪ মার্চ সকাল ১০টা নাগাদ ভারতীয় নৌসেনা একটি প্যাট্রোল এয়ারক্রাফ্ট মোতায়েন করে। এদিকে আকাশ থেকে জলে ব়্যাফ্ট ফেলতে সক্ষম আরও একটি বিমান মোতায়েন করা হয় ভারতের তরফ থেকে। এরই সঙ্গে কাছাকাছি থাকা আইএনএস তরঙ্গিনীকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়। বিকেল ৪টে নাগাদ আইএনএস তরঙ্গিনী সেখানে পৌঁছায়। পরে কোচি থেকে আইএনএস ইকশককে পাঠানো হয় ঘটনাস্থলে। ততক্ষণে শ্রীলঙ্কান নৌসেনা উদ্ধারকাজ শুরু করে দিয়েছিল। উল্লেখ্য, ইরানের সেই যুদ্ধজাহাজ ভারতের আন্তর্জাতিক নৌমহড়া 'মিলন'-এ অংশ নিয়েছিল। ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই মহড়া হয়েছিল বিশাখাপত্তনম বন্দরে।
{{/usCountry}}ভারতীয় নৌসেনার জারি করা বিবৃতি অনুযায়ী, গত ৪ মার্চ ভোরের দিকে কলম্বোতে অবস্থিত মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারে বার্তা পাঠিয়ে সাহায্য চায় আইআরআইএস ডেনা। সেই সময় শ্রীলঙ্কার গল উপকূল থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে ছিল ইরানি রণতরী। সেই সময় ভারতীয় নৌসেনাও এই ঘটনার বিষয়ে জানতে পারে। এবং সেই সময় ৪ মার্চ সকাল ১০টা নাগাদ ভারতীয় নৌসেনা একটি প্যাট্রোল এয়ারক্রাফ্ট মোতায়েন করে। এদিকে আকাশ থেকে জলে ব়্যাফ্ট ফেলতে সক্ষম আরও একটি বিমান মোতায়েন করা হয় ভারতের তরফ থেকে। এরই সঙ্গে কাছাকাছি থাকা আইএনএস তরঙ্গিনীকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়। বিকেল ৪টে নাগাদ আইএনএস তরঙ্গিনী সেখানে পৌঁছায়। পরে কোচি থেকে আইএনএস ইকশককে পাঠানো হয় ঘটনাস্থলে। ততক্ষণে শ্রীলঙ্কান নৌসেনা উদ্ধারকাজ শুরু করে দিয়েছিল। উল্লেখ্য, ইরানের সেই যুদ্ধজাহাজ ভারতের আন্তর্জাতিক নৌমহড়া 'মিলন'-এ অংশ নিয়েছিল। ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই মহড়া হয়েছিল বিশাখাপত্তনম বন্দরে।
{{/usCountry}}