...
...
Next Story

Iranian Diplomat on India: মার্কিনিদের সাথে মধ্যস্থতার চেষ্টায় পাকিস্তান, এরই মাঝে ভারত নিয়ে বড় দাবি ইরানি দূতের

ইরানের দূত বলেন, ‘উত্তেজনা কমাতে ভারত অবশ্যই একটি কার্যকর ও ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। গ্লোবাল সাউথের অন্যতম প্রধান শক্তি ভারত। তাদের বিদেশনীতি ভারসাম্যপূর্ণ। এই সব কারণে উত্তেজনা প্রশমন ও সংলাপের করার ক্ষেত্রে ভারতের একটি বিশেষ ভূমিকা রয়েছে।’

Published on: Mar 25, 2026, 13:07:48 IST
Advertisement

ইরান-মার্কিন শান্তি প্রক্রিয়ায় নাকি মধ্যস্থতা করছে পাকিস্তান। এমন রিপোর্ট প্রকাশ্যে আসার আবহে ভারত নিয়ে বড় মন্তব্য করলেন দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি। তিনি বলেন, 'উত্তেজনা কমাতে ভারত অবশ্যই একটি কার্যকর ও ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। গ্লোবাল সাউথের অন্যতম প্রধান শক্তি ভারত। তাদের বিদেশনীতি ভারসাম্যপূর্ণ। এই সব কারণে উত্তেজনা প্রশমন ও সংলাপের করার ক্ষেত্রে ভারতের একটি বিশেষ ভূমিকা রয়েছে। ভারত সকল পক্ষের সঙ্গে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে। তাই কূটনৈতিক পথে একটি বিশ্বস্ত পক্ষ হিসেবে কাজ করতে ভারত সক্ষম।'

ভারত নিয়ে বড় মন্তব্য করলেন দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি। (@DrSJaishankar X)
ভারত নিয়ে বড় মন্তব্য করলেন দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি। (@DrSJaishankar X)

প্রতিবেদন অনুসারে, ট্রাম্প প্রশাসন চুক্তির জন্য ইরানকে ১৫ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রস্তাব দিয়েছে। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ট্রোল করলেন ইরানের এক শীর্ষস্থানীয় সামরিক মুখপাত্র। ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি বলেন, 'তিনি কি নিজের সাথেই আলোচনা করছেন?' ট্রাম্পকে উপহাস করে ইরানি সামরিক আধিকারিক বলেন, 'আপনি আমেরিকার যে কৌশলগত শক্তির কথা বলতেন তা কৌশলগত ব্যর্থতায় পরিণত হয়েছে। যারা নিজেদের বৈশ্বিক পরাশক্তি বলে দাবি করে, তারা জগাখিচুড়ি থেকে বেরিয়ে আসতে মরিয়া। পরাজয়কে একটি চুক্তি হিসাবে সাজিয়ে নেবেন না। আপনাদের ফাঁকা প্রতিশ্রুতির যুগের অবসান হয়েছে।'

এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানি নেতৃত্বের 'ভালো মানুষদের' সঙ্গে আলোচনা করছেন। নিউইয়র্ক টাইমস মঙ্গলবার একটি প্রতিবেদনে বলেছে যে ১৫ দফা পরিকল্পনাটি ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাম্পের সেই পরিকল্পনায় কী আছে? যদিও সম্পূর্ণ নথিটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই ১৫ দফা পরিকল্পনার কাঠামো তিনটি প্রধান দাবির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করার বার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ ভাবে বন্ধ করা, নাতাঞ্জ, ফোর্ডো এবং ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলি বন্ধ করা এবং আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দেওয়া।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe