...
...
Next Story

Trump on Riyadh US Embassy Attack: 'কীভাবে জবাব দিতে হয়, দেখাব', সৌদিতে US দূতাবাসে হামলার পরই হুংকার ট্রাম্পের

সৌদি আরবের রিয়াধে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। সেই ঘটনায় প্রত্যাঘাতের হুংকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপোর্ট অনুযায়ী, কুয়েত এবং সৌদিতে মার্কিন দূতাবাসে হামলার ঘটনার প্রেক্ষিতে ট্রাম্প নাকি দাবি করেছেন যে ‘খুব শীঘ্রই’ পালটা হামলা চালানো হবে।

Published on: Mar 3, 2026, 08:07:36 IST
Advertisement

সৌদি আরবের রিয়াধে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হল। সৌদির প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুটি ড্রোন হামলা চালিয়েছে মার্কিন দূতাবাসে। তার জেরে অল্পবিস্তর আগুন ধরে যায়। সামান্য ক্ষতি হয়েছে ভবনের। কোনও হতাহতেরও খবর মেলেনি। কিন্তু সেই ঘটনায় প্রত্যাঘাতের হুংকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপোর্ট অনুযায়ী, কুয়েত এবং সৌদিতে মার্কিন দূতাবাসে হামলার ঘটনার প্রেক্ষিতে ট্রাম্প নাকি দাবি করেছেন যে ‘খুব শীঘ্রই’ পালটা হামলা চালানো হবে। কীভাবে জবাব দিতে হবে, তা শীঘ্রই জানতে পারবেন বলে হুংকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

পশ্চিম এশিয়ার সংঘাতের গুরুত্বপূর্ণ তথ্য

তেহরানে ইজরায়েলের হামলা। (ছবি সৌজন্যে রয়টার্স)
তেহরানে ইজরায়েলের হামলা। (ছবি সৌজন্যে রয়টার্স)

১) হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান।

২) আমেরিকানদের অবিলম্বে মধ্যপ্রাচ্যের ১৫টি দেশ ছাড়ার নির্দেশ দিল মার্কিন প্রশাসন। যে তালিকায় আছে বাহারিন, ইজিপ্ট. ইরান, ইরাক, জর্ডন, কয়েত, কাতার, সৌদি আরবের মতো দেশ।

৩) দুবাই থেকে আংশিকভাবে শুরু হয়েছে বিমান পরিষেবা। একাধিক রিপোর্ট অনুযায়ী, সোমবার রাতের দিকে আবুধাবি থেকে বিমান অবতরণ করেছে নয়াদিল্লিতে।

কেন গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী?

হরমুজ প্রণালী হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলির মধ্যে একটি। এটি ওমান এবং ইরানের মধ্যবর্তী একটি সংকীর্ণ জলপথ, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করে। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ এই পথ দিয়েই চলাচল করে। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহি এবং কুয়েতের মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলি নিজেদের পণ্য রফতানি জন্য এই পথের ওপর সম্পূর্ণ নির্ভরশীল।

ভারতের উপরে হরমুজ প্রণালী বন্ধের বিরূপ প্রভাব

১) তেলের দাম বৃদ্ধি: হরমজ প্রণালী বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশচুম্বী হতে পারে। এর সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের পেট্রোল এবং ডিজেলের দামে।

২) মুদ্রাস্ফীতি: পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, যা সাধারণ মানুষের পকেটে টান ফেলবে।

৩) বাণিজ্যিক ক্ষতি: ভারতের অনেক রফতানি পণ্যও এই পথ দিয়ে যায়। তার ফলে ভারতীয় বাণিজ্য ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে।

৪) শেয়ার বাজারের ধস: অনিশ্চয়তার কারণে ভারতীয় স্টক মার্কেটে বড়সড় ধস নামার সম্ভাবনা তৈরি হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe