...
...
Next Story

IRCTC New Website Launch: যাত্রীদের জন্য সুখবর! লঞ্চ হচ্ছে IRCTC-র নয়া ওয়েবসাইট, বড় ঘোষণা রেলমন্ত্রীর

IRCTC New Website Launch: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে। যেখানে তাঁকে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। ভিডিওতে, এক পড়ুয়া একটি নতুন আইআরসিটিসি ওয়েবসাইটের দাবি জানান। পড়ুয়ার বক্তব্য শোনার পরই রেলমন্ত্রী ফোনে এক আধিকারিকের সঙ্গে কথা বলেন।

Published on: Jun 12, 2026 05:17 PM IST
Advertisement

IRCTC New Website Launch: ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ভারতীয় রেল ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)-র ওয়েবসাইট নিয়ে যাত্রীদের অভিযোগ নতুন নয়। কখনও সার্ভার ডাউন, কখনও ওটিপি সমস্যা, আবার কখনও তৎকাল টিকিট বুকিংয়ের সময় অতিরিক্ত প্রেসারের কারণে ওয়েবসাইটে সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। ট্রেনের টিকিট বুকিংয়ে সমস্যাও হয়। এই আবহে ট্রেনের যাত্রীদের জন্য একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, যাত্রীদের জন্য টিকিট বুকিং প্রক্রিয়াকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে ভারতীয় রেল একটি বড় পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে, আগামী মাস অর্থাৎ জুলাইয়ের ১৫ তারিখের মধ্যে নতুন আইআরসিটিসি ওয়েবসাইট লঞ্চ করা হবে। পড়ুয়াদের দাবির পরিপ্রেক্ষিতে এই তথ্য উপস্থাপিত করেছেন রেলমন্ত্রী।

যাত্রীদের জন্য বড় পদক্ষেপ রেলের

লঞ্চ হচ্ছে IRCTC-র নয়া ওয়েবসাইট, বড় ঘোষণা রেলমন্ত্রীর (File Photo: PTI)
লঞ্চ হচ্ছে IRCTC-র নয়া ওয়েবসাইট, বড় ঘোষণা রেলমন্ত্রীর (File Photo: PTI)

সম্প্রতি, জয়পুরের একটি ইনস্টিটিউশনে ছাত্রছাত্রীদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখান থেকেই নতুন ওয়েবসাইটের ঘোষণা করেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই পড়ুয়ারা বর্তমান আইআরসিটিসি ওয়েবসাইট নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেন। পড়ুয়াদের দাবি, পুরনো ওয়েবসাইটটিতে টিকিট কাটতে গেলে বারবার সমস্যার মুখে পড়তে হয়। মাঝে মাঝে ল্যাগ হওয়া, পেজ উড়ে যাওয়ার মতো বিভ্রাটের সম্মুখীন হতে হয় তাঁদের। মূলত বর্তমান ওয়েবসাইট ব্যবহারে সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরে রেলমন্ত্রীকে একটি নতুন এবং অত্যাধুনিক আইআরসিটিসি ওয়েবসাইট চালু করার আবেদন জানান তাঁরা। পড়ুয়াদের কাছ থেকে আবেদন পাওয়ার পরই রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেই নতুন ওয়েবসাইট চালু করার ঘোষণা করলেন রেলমন্ত্রী।

মূলত, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে। যেখানে তাঁকে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। ভিডিওতে, এক পড়ুয়া একটি নতুন আইআরসিটিসি ওয়েবসাইটের দাবি জানান। পড়ুয়ার বক্তব্য শোনার পরই রেলমন্ত্রী ফোনে এক আধিকারিকের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ছাত্রছাত্রীরা নতুন আইআরসিটিসি ওয়েবসাইটের দাবি জানিয়েছেন। এরপর তিনি আধিকারিককে প্রশ্ন করেন, আগামী ৩০ দিনের মধ্যে নতুন ওয়েবসাইট চালু করা সম্ভব কিনা। এরপর অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই নতুন আইআরসিটিসি ওয়েবসাইট চালু করা হবে। রেলমন্ত্রীর এই ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে যে, আইআরসিটিসি-র নতুন ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস আরও সরল এবং আকর্ষণীয় হতে পারে। এছাড়াও, বর্তমানের তুলনায় ওয়েবসাইটটির স্পিড এবং সার্ভারের ক্ষমতাও উন্নত করা হতে পারে। যার ফলে তৎকাল টিকিট বুকিংয়ের সময়ে বা ওয়েবসাইটে অতিরিক্ত ট্রাফিক এলে যে প্রযুক্তিগত ত্রুটিগুলি দেখা দিতে পারে, তা হ্রাস পাবে। জানিয়ে রাখি যে, দীর্ঘদিন ধরে যাত্রীরা টিকিট বুকিং প্ল্যাটফর্মটিকে আরও কার্যকর করার দাবি করে আসছেন।

আইআরসিটিসি-র ওয়েবসাইট

আইআরসিটিসি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া ২ কোটি ৯৪ লক্ষ অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত রেখে পুনরায় যাচাইয়ের সুযোগ দেওয়া হয়েছে। এদিকে, সম্প্রতি আইআরসিটিসি ট্রেন ও স্টেশনে পরিবেশিত খাবারের মান উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নজরদারি ব্যবস্থাও চালু করেছে। দেশের ৮০০-র বেশি আইআরসিটিসি রান্নাঘরে ২ হাজার ৩৯৪টি এআই ক্যামেরা বসানো হয়েছে। দিল্লির একটি কেন্দ্রীয় ওয়ার রুম থেকে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। রেলের দাবি, এই এআই প্রযুক্তি খাবার প্রস্তুতির সময় পরিচ্ছন্নতার ক্ষেত্রে মোট ৯ ধরনের ত্রুটি বা অনিয়ম চিহ্নিত করতে সক্ষম। ফলে যাত্রীদের জন্য আরও নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe