...
...
Next Story

Islamabad on 200 ISI Operatives Arrest in India: ভারতের ধরা পড়ল ২০০ পাক গুপ্তচর, শাহি বার্তার পরপর কী বলছে ইসলামাবাদ?

অভিযানে গ্রেনেড, বিস্ফোরক এবং পিস্তল উদ্ধার হয়েছে। কিছু অস্ত্রে পাকিস্তানের অর্ডন্যান্স ফ্যাক্টরির ছাপও মিলেছে বলে কেন্দ্র জানিয়েছে। আর এই সবের পরই নড়চড়ে বসেছে পাকিস্তান। ইসলামাবাদের তরফ থেকে বিবৃতি জারি করে দাবি করা হয়েছে, এই সবের সাথে তারা জড়িত না।

Published on: Aug 18, 2026, 11:44:49 IST
Advertisement

স্বাধীনতা দিবসের আগে দেশজুড়ে বড়সড় অভিযান চালিয়েছে ভারত। কেন্দ্রের দাবি, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-সমর্থিত শেহজাদ ভাট্টি নেটওয়ার্কের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। এবং ১৪টি রাজ্যে তল্লাশি চালিয়ে ২০০-র বেশি সন্দেহভাজনকে পাক গুপ্তচরকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এই অভিযান নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন। তাঁর দাবি, আইএসআই-সমর্থিত এই নেটওয়ার্ককে ধ্বংস করা হয়েছে। অভিযানে গ্রেনেড, বিস্ফোরক এবং পিস্তল উদ্ধার হয়েছে। কিছু অস্ত্রে পাকিস্তানের অর্ডন্যান্স ফ্যাক্টরির ছাপও মিলেছে বলে কেন্দ্র জানিয়েছে। আর এই সবের পরই নড়চড়ে বসেছে পাকিস্তান। ইসলামাবাদের তরফ থেকে বিবৃতি জারি করে দাবি করা হয়েছে, এই সবের সাথে তারা জড়িত না।

ইসলামাবাদের তরফ থেকে বিবৃতি জারি করে দাবি করা হয়েছে, ভারতে পাক যোগ থাকার অভিযোগ য়াদের ধরা হয়েছে, তাদের সঙ্গে জড়িত না পাকিস্তান। (via REUTERS)
ইসলামাবাদের তরফ থেকে বিবৃতি জারি করে দাবি করা হয়েছে, ভারতে পাক যোগ থাকার অভিযোগ য়াদের ধরা হয়েছে, তাদের সঙ্গে জড়িত না পাকিস্তান। (via REUTERS)

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি ভারতের অভিযোগ সরাসরি খারিজ করেছেন। তাঁর বক্তব্য, পাকিস্তানকে ভারতের গ্রেফতার হওয়া কয়েকজনের সঙ্গে জড়িয়ে দেওয়া ভিত্তিহীন। পাকিস্তানের দাবি, এ ধরনের অভিযোগ আসলে ভারতের ‘প্রচার’। তাদের মতে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ওঠা প্রশ্ন থেকে নজর সরাতেই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। পাকিস্তানি মুখপাত্র আরও দাবি করেছেন, ইসলামাবাদ এই ধরনের অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। তাঁর ভাষায়, পাকিস্তানকে ঘিরে এমন প্রচার ভারতের ‘বিদ্বেষপূর্ণ প্রচারাভিযান’-এর অংশ।

এদিকে পাকিস্তান যাই বলুক, ভারতে এই অভিযানগুলোতে যে শুধু অস্ত্র উদ্ধার হয়েছে, তেমনটা নয়। অভিযানে বেশ কিছু নজরদারি সরঞ্জামও উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, এগুলি ব্যবহার করে গুপ্তচরবৃত্তি চালানো হচ্ছিল। নিরাপত্তা সংস্থাগুলি বহু মোবাইল নম্বর এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নজর রাখছিল বলেও জানা গিয়েছে। অসমে স্পেশ্যাল টাস্ক ফোর্সও অভিযান চালায়। সেখানে তিনজনকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ জুলাই ওই অভিযান চালানো হয়েছিল। উদ্ধার করা হয় মোবাইল ফোন, সিম কার্ড, আধার কার্ড, ব্যাংকের নথি এবং অন্যান্য কাগজপত্র।

তদন্তে আরও গুরুতর কিছু অভিযোগ উঠেছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে পুলিশকর্মীদের উপর হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এমনকি হামলার ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল বলে তদন্তকারীরা দাবি করেছেন। উত্তরপ্রদেশের একটি ঘটনায় এক পুলিশ আধিকারিকের উপর নজরদারি চালানোর অভিযোগ উঠেছে।

আরও চাঞ্চল্যকর দাবি করেছে তদন্তকারী সংস্থাগুলি। তাদের অভিযোগ, দিল্লি ও পঞ্জাবের জনবহুল হাসপাতালের তথ্য সংগ্রহ করা হয়েছিল। একটি রাজনৈতিক দলের কার্যালয়ের অবস্থানও পাঠানো হয়েছিল। দিল্লির একটি ঐতিহাসিক মন্দির এবং হিসারের একটি সামরিক ঘাঁটির জিপিএস লোকেশন ও ভিডিও পাঠানোর অভিযোগও রয়েছে। একটি খাবারের দোকানকেও সম্ভাব্য গ্রেনেড হামলার লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে দাবি তদন্তকারীদের। ফলে বিষয়টি শুধু গুপ্তচরবৃত্তিতে সীমাবদ্ধ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe