Anti-Turkey Countries Defence Deal: পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি করেছে তুরস্ক। একাধিক রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি নাকি তুরস্কের একাধিক সামরিক পণ্যবাহী বিমান নেমেছে পাকিস্তানের বায়ুঘাঁটিতে। অতীতে অপারেশন সিঁদুরের সময়ও তুরস্কের ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান। তারইমধ্যে বড়সড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল তুরস্কের দুই ‘শত্রু’ তথা ভারতের দুই ‘বন্ধু’ দেশ ইজরায়েল এবং গ্রিস। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩,৩২৪ কোটি টাকা) অস্ত্রচুক্তি স্বাক্ষর করেছে ইজরায়েল।
‘অ্যাকিলিস শিল্ড’ এয়ার ডিফেন্স সিস্টেম

সেই চুক্তির আওতায় আছে ‘অ্যাকিলিস শিল্ড’ এয়ার ডিফেন্স সিস্টেম। ভূমধ্যসাগরীয় দু'দেশেরই তুরস্কের সঙ্গে সংঘাতপূর্ণ সম্পর্ক আছে। সাইপ্রাস ও অন্যান্য বিষয় নিয়ে তুরস্কের সঙ্গে টানাপোড়েন চলে তুরস্কের। আর ইজরায়েল এবং তুরস্কের সংঘাতের তালিকায় প্যালেস্তাইন থেকে শুরু করে একগুচ্ছ ইস্যু আছে। সেই আবহে তুরস্ক-বিরোধী দু'দেশ বড় চুক্তি করেছে। আর সেই চুক্তির ‘স্টার’ তথা অ্যাকিলিস শিল্ডের অন্তর্ভুক্ত থাকছে ইজরায়েলি প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী, বিমান-প্রতিরোধী এবং ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা।
নাম না করে তুরস্ককে বার্তা ইজরায়েলের প্রধানমন্ত্রীর?
যে চুক্তি স্বাক্ষরের পরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘আজ গ্রিসের সঙ্গে যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করা হল, সেটা দেশের ইতিহাসে অন্যতম বড়। এক দশক আগে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে যে পূর্ব ভূমধ্যসাগরীয় জোট গড়ে তোলা হয়, সেটার ধারাবাহিকতা বজায় রেখেই এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। যা প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে ইজরায়েলের ব্যাপক দক্ষতার আরও একটি প্রমাণ।’ সেইসঙ্গে তিনি বলেন, 'এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি ইজরায়েলের শক্তি, আমাদের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির প্রতি আস্থা এবং আঞ্চলিক জোটগুলো আরও মজবুত হয়ে ওঠার দিকটি তুলে ধরছে।'
‘গ্রিসের ইতিহাসে সামরিক বাহিনীর সর্বকালের সেরা সংস্কার'
{{/usCountry}}‘গ্রিসের ইতিহাসে সামরিক বাহিনীর সর্বকালের সেরা সংস্কার'
{{/usCountry}}আবার গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই চুক্তিকে দেশের ইতিহাসে সামরিক বাহিনীর ‘সর্বকালের সেরা’ সংস্কার বলে উল্লেখ করা হয়েছে। কারণ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলির মধ্যে প্রথম দেশ হিসেবে গ্রিসই এরকম বহুস্তরীয় এয়ার ডিফেন্স সিস্টেম নিতে চলেছে। গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রী নিকোস ডেনডিয়াস বলেছেন, ‘আমরা এক আমূল পরিবর্তনের যুগে প্রবেশ করেছি। আধুনিক সংঘাত সামরিক প্রতিরক্ষা ও প্রতিরোধ ব্যবস্থার প্রেক্ষাপট বদলে দিয়েছে।’