Anti-Turkey Countries Defence Deal: পাকের সঙ্গে চুক্তির পরই 'বোমা' পড়ল তুরস্কে! আসল 'খেলা' দেখাল ইজরায়েল-সহ ২ দেশ
Anti-Turkey Countries Defence Deal: পাকিস্তান এবং তুরস্কের মধ্যে দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠতা আছে। তারইমধ্যে সৌদি আরবকে নিয়ে পাকিস্তান এবং তুরস্ক স্বাক্ষর করেছে মক্কা প্রতিরক্ষা চুক্তি। তারপরই বড় ‘খেলা’ খেলল ইজরায়েল-সহ দুই দেশ।
Anti-Turkey Countries Defence Deal: পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি করেছে তুরস্ক। একাধিক রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি নাকি তুরস্কের একাধিক সামরিক পণ্যবাহী বিমান নেমেছে পাকিস্তানের বায়ুঘাঁটিতে। অতীতে অপারেশন সিঁদুরের সময়ও তুরস্কের ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান। তারইমধ্যে বড়সড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল তুরস্কের দুই ‘শত্রু’ তথা ভারতের দুই ‘বন্ধু’ দেশ ইজরায়েল এবং গ্রিস। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩,৩২৪ কোটি টাকা) অস্ত্রচুক্তি স্বাক্ষর করেছে ইজরায়েল।

‘অ্যাকিলিস শিল্ড’ এয়ার ডিফেন্স সিস্টেম
সেই চুক্তির আওতায় আছে ‘অ্যাকিলিস শিল্ড’ এয়ার ডিফেন্স সিস্টেম। ভূমধ্যসাগরীয় দু'দেশেরই তুরস্কের সঙ্গে সংঘাতপূর্ণ সম্পর্ক আছে। সাইপ্রাস ও অন্যান্য বিষয় নিয়ে তুরস্কের সঙ্গে টানাপোড়েন চলে তুরস্কের। আর ইজরায়েল এবং তুরস্কের সংঘাতের তালিকায় প্যালেস্তাইন থেকে শুরু করে একগুচ্ছ ইস্যু আছে। সেই আবহে তুরস্ক-বিরোধী দু'দেশ বড় চুক্তি করেছে। আর সেই চুক্তির ‘স্টার’ তথা অ্যাকিলিস শিল্ডের অন্তর্ভুক্ত থাকছে ইজরায়েলি প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী, বিমান-প্রতিরোধী এবং ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা।
নাম না করে তুরস্ককে বার্তা ইজরায়েলের প্রধানমন্ত্রীর?
যে চুক্তি স্বাক্ষরের পরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘আজ গ্রিসের সঙ্গে যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করা হল, সেটা দেশের ইতিহাসে অন্যতম বড়। এক দশক আগে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে যে পূর্ব ভূমধ্যসাগরীয় জোট গড়ে তোলা হয়, সেটার ধারাবাহিকতা বজায় রেখেই এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। যা প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে ইজরায়েলের ব্যাপক দক্ষতার আরও একটি প্রমাণ।’ সেইসঙ্গে তিনি বলেন, 'এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি ইজরায়েলের শক্তি, আমাদের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির প্রতি আস্থা এবং আঞ্চলিক জোটগুলো আরও মজবুত হয়ে ওঠার দিকটি তুলে ধরছে।'
‘গ্রিসের ইতিহাসে সামরিক বাহিনীর সর্বকালের সেরা সংস্কার'
আবার গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই চুক্তিকে দেশের ইতিহাসে সামরিক বাহিনীর ‘সর্বকালের সেরা’ সংস্কার বলে উল্লেখ করা হয়েছে। কারণ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলির মধ্যে প্রথম দেশ হিসেবে গ্রিসই এরকম বহুস্তরীয় এয়ার ডিফেন্স সিস্টেম নিতে চলেছে। গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রী নিকোস ডেনডিয়াস বলেছেন, ‘আমরা এক আমূল পরিবর্তনের যুগে প্রবেশ করেছি। আধুনিক সংঘাত সামরিক প্রতিরক্ষা ও প্রতিরোধ ব্যবস্থার প্রেক্ষাপট বদলে দিয়েছে।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


