...
...
Next Story

Israel Attack on Iran Fuel Depot: 'WTF', ইরানের তেল ডিপোতে ইজরায়েলি হামলায় মত ছিল না আমেরিকার, দাবি রিপোর্টে

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের রিপোর্টে বলা হল, ইজরায়েলের এই হামলায় মত ছিল না আমেরিকার। রিপোর্টে বলা হয়েছে, ইরানের তেল সংরক্ষণাগারে হামলা চালিয়ে ওয়াশিংটনকে জানায় ইজরায়েল।

Published on: Mar 9, 2026, 13:21:59 IST
By
Prefer HTon Google
Advertisement

অনেকেরই দাবি, ইরানে মার্কিন হামলার অন্যতম কারণ 'তেল'। এদিকে গত ৮ মার্চ তেহরানে অবস্থিত তেলের সংরক্ষণাগারে হামলা চালায় ইজরায়েল। এর জেরে তেহরানের আকাশ জুড়ে অগ্নিশিখা দেখা গিয়েছিল। তেহরানের রাস্তায় দেখা গিয়েছিল 'আগুনের নদী'। এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের রিপোর্টে বলা হল, ইজরায়েলের এই হামলায় মত ছিল না আমেরিকার। রিপোর্টে বলা হয়েছে, ইরানের তেল সংরক্ষণাগারে হামলা চালিয়ে ওয়াশিংটনকে জানায় ইজরায়েল।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের রিপোর্টে বলা হল, ইজরায়েলের এই হামলায় মত ছিল না আমেরিকার। (AFP)
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের রিপোর্টে বলা হল, ইজরায়েলের এই হামলায় মত ছিল না আমেরিকার। (AFP)

ইজরায়েল নাকি আমেরিকার কাছে দাবি করে, এই তেল ব্যবহার করে মিসাইল হামলা চালাচ্ছিল ইরান। তবে প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা এটা ভাবতেও পারেনি যে ইজরায়েল তেল সংরক্ষণাগারে হামলা চালিয়ে দেবে। ওয়াশিংটন থেকে নাকি তেল আবিবে বার্তা গিয়েছে, 'আমরা মনে করি না যে এটা ভালো পরিকল্পনা ছিল।' এদিকে রিপোর্টে নাকি এক ইজরায়েলি কর্মকর্তা বলেন, 'ওয়াশিংটনের বার্তা ছিল - ডাব্লুটিএফ (WTF)'।

এদিকে ইরানের নয়া সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পরই বিপ্লবী গার্ড কোরের তরফ থেকে 'অপারেশন ট্রু প্রমিজ ৪'-এর ২৯তম দফার হামলা শুরু করা হয়েছে। এদিকে সৌদি ছাড়াও বাহারিনে হামলা চালিয়েছে ইরান। অপরদিকে কুয়েতেও আছড়ে পড়েছিল ইরানি মিসাইল। এছাড়া ইজরায়েলের বিভিন্ন জায়গায় ইরানের মিসাইল আছড়ে পড়ে ৮ মার্চ গভীর রাতে। এমনকী ৯ মার্চ ভোররাত পর্যন্ত চলে ইরানি হামলা। ইজরায়েলের তরফ থেকে আবার তেহরানে তেল সংরক্ষণাগারে হামলা চালানো হয়। এদিকে ইজরায়েলি হামলায় লেবাননে অনেকের মৃত্যু হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe