সদ্য সম্পন্ন হয়েছে ইজরায়েলের নির্বাচন। ইজরায়েলের প্রধানমন্ত্রীর পদে আসীন হতে সেদেশের প্রেসিডেন্ট নেতানিয়াহুর কট্টর বিরোধী গাদি আইজেনকোটকে ডেকে পাঠিয়েছেন সরকার গঠনের জন্য। নেতানিয়াহুর কট্টর বিরোধী হিসাবে পরিচিত গাদি আইজেনকট এককলে ছিলেন ইজরায়েলের সেনার প্রধান। এবার ইজায়েলের গদিতে বসতে চলেছেন গাদি!
ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোক সম্ভবত আজ বিকেল ৫ টা নাগাদই সেদেশের রাষ্ট্রপতি ভবনে গাদি আইজেনকোটকে ইজরায়েলের পরবর্তী সরকার গঠনের ভার তুলে দেবেন। আপাতত আইজেনকোটের হাতে ২৮ দিনের সময় রয়েছে সেদেশের জোট সরকারের গঠনের জন্য। তা না হলে আরও ১৪ দিন সময় পেতে পারেন আইজেনকোট। উল্লেখ্য, ইজরায়েলের সাধারণ ভোটে নেতানিয়াহুর পক্ষের শিবির, বড় রাজনৈতিক শক্তি হিসাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেও, সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে।
কে গাদি আইজেনকট?
মরক্কোর অভিবাসী পরিবারের সন্তান আইজোনকট ৪১ বছর ধরে ইজরায়েলি সেনায় কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইজরায়েলের সেনার প্রধান পদে নিযুক্ত হন। ২০০৬ সালে লেবাননে হেজবোল্লার বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধে তিনি ইজরায়েলের সেনার অংশ ছিলেন। এককালে ওয়েস্ট ব্যাঙ্কে হামলার সময়ও তিনি ইজরায়েলের ট্রুপকে কমান্ড দিয়েছেন। লেবাননের যুদ্ধে উগ্রপন্থী নিধনে তাঁর স্ট্র্যাটেজি আজও চর্চিত। নেতানিয়াহুর দক্ষিণপন্থী জোটের কট্টর বিরোধী হলেও নিরাপত্তা ইস্যুতে গাজি আইজেনকোট অত্যন্ত কঠোর, বলেই জানা যায়। টাইমস অফ ইন্ডিয়া-র রিপোর্ট বলছে, প্যালেস্টাইন ইস্যুতে আইজেনকটের বার্তা, হামাসের যোদ্ধা শিবিরের ধ্বংস দরকার। এছাড়াও তাঁর মত, ইরানকে নিউক্লিয়ার অস্ত্র হাতে পাওয়া থেকে আটকানো দরকার। প্যালেস্টাইন রাষ্ট্র ইস্যুরও বিপক্ষেই মত রয়েছে ইজরায়েলের এই প্রাক্তন সেনা কর্তার। এছাড়াও অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে ইহুদিদের বসতির পক্ষেই মত রয়েছে আইজেনকটের। তেল আভিভ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ পাশের পর, হাইফা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর সম্পন্ন করেছেন আইজেনকট। এবার তিনিই ইজরায়েলের প্রধানমন্ত্রীর পদে বসছেন কি না, তার দিকে তাকিয়ে গোটা বিশ্ব।