মূলত, তাঁর পরিচিতি ছিল গায়ক ও গানের লেখক হিসাবে। পরে তাঁকে নেটফ্লিক্সের এক তাবড় ব্লকবাস্টার ওয়েব সিরিজে দেখা যায় অভিনেতা হিসাবে। তবে ৭ অক্টোবর ২০২৩ র পর কিছুটা পাল্টে যায় তাঁর জীবন। তিনি ইজরায়েলি অভিনেতা ইদান আমেদি। সদ্য তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘ফৌদা' র নয়া সিজন মুক্তি পেয়েছে। আর তা ঘিরেই উঠে আসছে ইদান আমেদির প্রসঙ্গ। কে তিনি? ঠিক কী ঘটেছিল তাঁর?

বিখ্যাত ওয়েব সিরিজ ফৌদা-র পঞ্চম মরশুম মুক্তি পেয়েছে। এই ওয়েব সিরিজে ইজরায়েলে ঘটে যাওয়া ৭ অক্টোবর ২০২৩-এ হামাসের নারকীয় হামলার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে ইজরায়েলে হামাসের হামলার পর ইজরায়েলি সেনা নামে যুদ্ধে। গাজা যুদ্ধের অগ্নিগর্ভ পরিস্থিতিতে সেই সময় লড়াইয়ের ময়দানে ছুটে যান ফৌদা-র অভিনেতা ইদান আমেদি। তিনি ইজরায়েলের সেনার রিজার্ভিস্ট হিসাবে ডাক পান। এর আগে, ইজরায়েলি সেনায় তাঁর আবশ্যিক সার্ভিসে তিনি কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসে ছিলেন। এদিকে, গাজার যুদ্ধে শত্রুর টানেল ধ্বংস করার কাজে লিপ্ত ছিলেন ইদান আমেদি। সেই যুদ্ধেই গুরুতরভাবে আহত হন ইদান। ইদান বলেন, ‘আমি এতটাই পুড়ে গিয়েছিলাম যে আমাকে চেনাই দায় হয়ে গিয়েছিল। শার্পনেল বিঁধে গিয়েছিল আমার ঘাড়ে আর মেরুদণ্ডে। আমি ভাগ্যবান যে সেটা আমার শিরায় লাগেনি। আমার হাড়, আঙুল ভেঙে যায়।' গাজার খান ইউনিস এলাকায় তিনি আহত হন ও পরে হাসপাতালে ভর্তি হন। ইদানের আশা ছিল যে একদিন তিনি ফের গিটার হাতে তুলে নেবেন। এদিকে, ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েক বছর। এর আগে, ইদানকে ফৌদা-র দ্বিতীয় সিজন থেকে দেখা গিয়েছে। তবে গাজা যুদ্ধে আহত হয়ে ইদান ফৌদা-৫ থেকে ছিটকে যেতে পারেন বলে জল্পনা তৈরি হয়। আদৌ তিনি ফৌদা-৫ এ অভিনয় করতে পেরেছেন, নাকি এই নয়া সিজনে ইদান নেই, সেই প্রশ্নের উত্তর দিচ্ছে নেটফ্লিক্সের এই সিরিজের নয়া সিজন! তবে এই ফৌদা-৫ মুক্তি পেতেই ইদানের ঘটনা এখন ফের চর্চায়।
এনডিটিভির রিপোর্ট বলছে, জনপ্রিয় এই টিভি সিরিজের আরেক অভিনেতা লিওন রাজও যুদ্ধের সময় ভলেন্টিয়ার হিসাবে কর্মরত ছিলেন। এই ফউদা সিরিজের অন্যতম প্রোডাকশন ক্রু, ৩৮ বছর বয়সী মাতান মেইরও এই যুদ্ধে নিহত হন। তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ইজরায়েলি ডিফেন্স ফোর্সের একজন রিজার্ভিস্ট সার্জেন্ট মেজর হিসেবে দায়িত্ব পালনকালে নিহত হন।
{{/usCountry}}এনডিটিভির রিপোর্ট বলছে, জনপ্রিয় এই টিভি সিরিজের আরেক অভিনেতা লিওন রাজও যুদ্ধের সময় ভলেন্টিয়ার হিসাবে কর্মরত ছিলেন। এই ফউদা সিরিজের অন্যতম প্রোডাকশন ক্রু, ৩৮ বছর বয়সী মাতান মেইরও এই যুদ্ধে নিহত হন। তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ইজরায়েলি ডিফেন্স ফোর্সের একজন রিজার্ভিস্ট সার্জেন্ট মেজর হিসেবে দায়িত্ব পালনকালে নিহত হন।
{{/usCountry}}