...
...
Next Story

Jaishankar on Iran War: ইরানে খোলা ভারতীয় দূতাবাস? ইসলামি শাসকদের সঙ্গে যোগাযোগ আছে মোদী সরকারের?

বিদেশমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে ইরানের শীর্ষ স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা স্বভাবতই কঠিন হয়ে পড়েছে। তবে ইরানের আইআরআইএস লাভানকে কোচি বন্দরে আশ্রয় দেওয়ার জন্য ইরানের বিদেশমন্ত্রী ভারতকে ধন্যবাদ জানিয়েছেন বলে সংসদে বলেন জয়শঙ্কর।

Published on: Mar 9, 2026, 11:51:22 IST
By
Prefer HTon Google
Advertisement

আজ সংসদে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে সংসদে বক্তব্য রাখলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই আবহে জয়শঙ্কর জানান, ইরানে ভারতীয় দূতাবাস খোলা রয়েছে এবং সেটি সচল রয়েছে। এরই সঙ্গে বিদেশমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের শীর্ষ স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা স্বভাবতই কঠিন হয়ে পড়েছে। তবে ইরানের আইআরআইএস লাভানকে কোচি বন্দরে আশ্রয় দেওয়ার জন্য ইরানের বিদেশমন্ত্রী ভারতকে ধন্যবাদ জানিয়েছেন বলে সংসদে বলেন জয়শঙ্কর। এদিকে এই সংঘাতের আবহে ভারত 'শান্তির পক্ষে' বলে জানান বিদেশমন্ত্রী জয়শঙ্কর।

বিদেশমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের শীর্ষ স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা স্বভাবতই কঠিন হয়ে পড়েছে। (AP)
বিদেশমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের শীর্ষ স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা স্বভাবতই কঠিন হয়ে পড়েছে। (AP)

উল্লেখ্য, এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ার যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৩ জন ভারতীয়। এই তিনজনই সমুদ্রে মারা গিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১ মার্চ ওমানের খসব বন্দরে এমটি স্কাইলাইট নামক তেলের ট্যাঙ্কারে হামলার জেরে প্রাণ হারিয়েছিলেন ক্যাপ্টেন আশিস কুমার এবং অয়লার পদে থাকা দিলীপ সিং। এদিকে ওমানের মাস্কাটের থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকা এমকেডি ব্যোম নামক ট্যাঙ্কারে হামলা করা হলে প্রাণ হারান অয়লার দিক্ষীত অমৃতলাল সোলাঙ্কি।

ইরানের যুদ্ধের মাঝে এখনও বহু ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন। তারা যুদ্ধ পরিস্থিতির মাঝে সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে তাদের উদ্ধার করা হয়। এরই মাঝে আজ সংসদে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাফ জানালেন, ভারতের তরফ থেকে আগে একাধিকবার ইরান ছাড়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল সেখানে বসবাসরত ভারতীয়দের। সেই পরামর্শ শোনেনি তখন তারা। এরই সঙ্গে জয়শঙ্কর আজ সংসদে জানালেন, ৬৭ হাজার ভারতীয় পশ্চিম এশিয়া থেকে ভারতে ফিরে এসেছেন এখনও পর্যন্ত। বিদেশ মন্ত্রক একটি ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করেছে ইতিমধ্যেই। এদিকে পশ্চিম এশিয়ার আকাশ আংশিক ভাবে খুলে গেলেও এখন বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe