...
...
Next Story

Omar Nidhi wedding:বিতর্কে ‘কাশ্মীরি পণ্ডিত’ নিধির সঙ্গে ‘মুসলিম’ ওমরের বিয়ে! শরিয়া আইন প্রসঙ্গ তুলে কোন বার্তা জামাতের?

রাজভি বলেন, ইসলামী নীতি অনুসারে এই বিয়েকে বৈধ বলে গণ্য করা যায় না, কারণ শরিয়তের অধীনে একটি বিবাহকে বৈধ বলে স্বীকৃতি পেতে হলে উভয় ব্যক্তিকেই মুসলিম হতে হবে।

Published on: Nov 2, 2026, 18:06:18 IST
Advertisement

সদ্যই বিয়ে সম্পন্ন করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও সাংবাদিক নিধি রাজদান। বিয়ে মিটতে না মিটতেই নয়া বিতর্ক দেখা দিয়েছে। শরিয়া আইনের প্রসঙ্গ তুলে অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মৌলানা মুফিত শাহাবুদ্দিন রাজভি বরেলভি বলছেন, এই বিয়ে শরিয়া আইন অনুসারে ‘অবৈধ’।

বিতর্কে নিধির সঙ্গে ওমরের বিয়ে! শরিয়া আইন প্রসঙ্গ তুলে কোন বার্তা জামাতের? social media post via X.
বিতর্কে নিধির সঙ্গে ওমরের বিয়ে! শরিয়া আইন প্রসঙ্গ তুলে কোন বার্তা জামাতের? social media post via X.

রাজভি বলেন, ইসলামী নীতি অনুসারে এই বিয়েকে বৈধ বলে গণ্য করা যায় না, কারণ শরিয়তের অধীনে একটি বিবাহকে বৈধ বলে স্বীকৃতি পেতে হলে উভয় ব্যক্তিকেই মুসলিম হতে হবে। জামাত প্রধান বলেন, আবদুল্লাহ মুসলিম হলেও রাজদান মুসলিম নন, যা ইসলামী দৃষ্টিকোণ থেকে তাদের বিবাহকে অগ্রহণযোগ্য করে তোলে। রাজভি আরও বলেন, তাঁদের নিকাহের আগেই রাজদান যাতে ইসলাম গ্রহণ করে, তা আবদুল্লাহর নিশ্চিত করা উচিত ছিল।

নিধি রাজদান-

উল্লেখ্য পেশায় সাংবাদিক নিধি রাজদান। কাশ্মীরি পণ্ডিত পরিবারের সন্তান নিধি বহুদিন ধরে টেলিভিশন সাংবাদিকতার সঙ্গে জড়িত। তাঁর বাবা মহারাজ কৃষণ রাজদান প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া-র প্রাক্তন এডিটন-ইন-চিফ ছিলেন। ওমারকে বিয়ে করার আগেও নিধির একটি বিয়ে রয়েছে। ২০০৫ সালে তিনি নীলেশ মিশ্রকে বিয়ে করেন। পরে ২০০৭ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। এদিকে, নিজের কেরিয়ারে একাধিক তাবড় কভারেজ-এ অংশ নেন নিধি।পিওকে, তিব্বত থেকে তথ্যচিত্র বানিয়েছেন তিনি। এক জনপ্রিয় টিভি শোতে সঞ্চালনাও করেছেন তিনি।

ওমর আবদুল্লা-

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks