...
...
Next Story

Jamaat E Islami Latest Update: জামাত ভারত-আমেরিকার সঙ্গে যুক্ত, দাবি বাংলাদেশি কট্টর ইসলামপন্থী নেতার

চরমোনাই পীর বলেন, 'আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল। তারা বলেন দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক। তবে এখন এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা আরেক পাল্লায় দেখি গোপনে ভারত।' উল্লেখ্য, জামাতের নির্বাচনী প্রতীক হল দাঁড়িপাল্লা।

Published on: Feb 8, 2026, 11:00:44 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলাদেশি কট্টর ইসলামপন্থী নেতা তথা চরমোনাই পীর মুফতি মহম্মদ রেজাউল করিম জামাতের বিরুদ্ধে তোপ দাগলেন নির্বাচনের মুখে। তিনি অভিযোগ করলেন, জামাত নাকি ভারত এবং আমেরিকার সঙ্গে যুক্ত। তিনি বলেন, 'আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল। তারা বলেন দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক। তবে এখন এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা আরেক পাল্লায় দেখি গোপনে ভারত।' উল্লেখ্য, জামাতের নির্বাচনী প্রতীক হল দাঁড়িপাল্লা।

চরমোনাই পীর বলেন, 'জামাতের এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা আরেক পাল্লায় দেখি গোপনে ভারত।' (REUTERS)
চরমোনাই পীর বলেন, 'জামাতের এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা আরেক পাল্লায় দেখি গোপনে ভারত।' (REUTERS)

জামাতকে তোপ দেগে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রধান আরও বলেন, 'আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। উল্লেখ্য, নিজেদের ইশতেহারে বাংলাদেশে শারিয়া কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে ইসলামি আন্দোলন। এদিকে নিজেদের ইশতেহারে ভারত সহ অন্যান্য প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে জামাতে ইসলামি।

এদিকে আসন সমঝোতা না হওয়ায় দুই ইসলামি দলের মধ্যে জোট হতে হতেও হয়নি শেষ পর্যন্ত। এই পরিস্থিতিতে রাজনীতির ময়দানে দুই দলের সমর্থকরা একে অপরের ওপর মারমুখি হয়ে উঠেছে। এদিকে জোট না হলেও শীর্ষ পর্যায়ে চরমোনাই এবং জামাতের মধ্যে সদ্ভাব রয়েছে। চরমোনাই পীর এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী দেয়নি জামাত। তবে কট্টরপন্থী চরমোনাই পীরের অভিযোগ, জামাতের মধ্যে 'ইসলামি মূল্যবোধের' কিছুটা হলেও অভাব রয়েছে।

এর আগে দাবি করা হয়েছিল, আমেরিকার সঙ্গে জামাতের 'বোঝাপড়া' হয়ে গিয়েছে নির্বাচন নিয়ে। যদিও আমেরিকা এই বিষয়টি অস্বীকার করেছে। তবে মার্কিন সংবাদমাধ্যমেই আমেরিকার এক কূটনীতিকের অডিয়ো ভাইরাল হয়েছে সম্প্রতি। তাতে এক জামাতপন্থী সাংবাদিকের সঙ্গে তাঁকে কথা বলতে শোনা গিয়েছিল। পরে নির্বাচনী জনসভায় এক জামাত প্রার্থীও বলে ফেলেছিলেন, 'আমেরিকাও চাইছে বাংলাদেশে জামাত ক্ষমতায় আসুক।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe