...
...
Next Story

Jamaat Hindu Candidate: ২০০১ থেকে বাংলাদেশের এই আসনে সাংসদ ছিলেন হিন্দু, জামাতের হিন্দু প্রার্থী কি সেখানে জিতলেন?

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ৫০ হাজার ৪৩৪ ভোটের ব্যবধানে হেরেছেন কৃষ্ণ নন্দী। এই আসনে জয়ী হয়েছেন বিএনপির আমির এজাজ খান। বিএনপি প্রার্থী এই আসনে পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯২ ভোট। অন্যদিকে,দাঁড়িপাল্লা প্রতীকের কৃষ্ণ নন্দী ভোট পেয়েছেন ৬৯ হাজার ৬৫৮টি।

Published on: Feb 13, 2026, 08:43:36 IST
By
Prefer HTon Google
Advertisement

জামাতে ইসলামির প্রথম এবং একমাত্র হিন্দু প্রার্থী ছিলেন তিনি। সেই কৃষ্ণ নন্দী বাংলাদেশের নির্বাচনে হেরে গেলেন। খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ৫০ হাজার ৪৩৪ ভোটের ব্যবধানে হেরেছেন কৃষ্ণ নন্দী। এই আসনে জয়ী হয়েছেন বিএনপির আমির এজাজ খান। বিএনপি প্রার্থী এই আসনে পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯২ ভোট। অন্যদিকে,দাঁড়িপাল্লা প্রতীকের কৃষ্ণ নন্দী ভোট পেয়েছেন ৬৯ হাজার ৬৫৮টি।

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ৫০ হাজার ৪৩৪ ভোটের ব্যবধানে হেরেছেন কৃষ্ণ নন্দী।
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ৫০ হাজার ৪৩৪ ভোটের ব্যবধানে হেরেছেন কৃষ্ণ নন্দী।

উল্লেখ্য, চরম ইসলামপন্থী জামাত এই প্রথম কোনও হিন্দুকে প্রার্থী করেছিল। কৃষ্ণ নন্দী অবশ্য বহুদিন ধকেই জামাতের সঙ্গে যুক্ত। তিনি ডুমুরিয়া উপজেলা জামাতের হিন্দু কমিটির সভাপতি।‌ এই খুলনা-১ আসনে উল্লেখযোগ্য হিন্দু ভোটার রয়েছে। এই আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯৬ সালে এই কেন্দ্রে লড়ে জয়ী হয়েছিলেন শেখ হাসিনা। ১৯৯১ সালের পর থেকে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য বিএনপি এই আসনে জিতেছে এবারে।

এর আগে ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনেও এখানে বিএনপি প্রার্থী করেছিল জেলার প্রাক্তন আহ্বায়ক আমির এজাজ খান। এবারও তিনি টিকিট পেয়েছেন এবং জয়ী হয়েছেন। এদিকে জামাতের টিকিট পাওয়া কৃষ্ণ নন্দী পেশায় ব্যবসায়ী। তাঁর বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে। বিগত এক বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলায় তাঁর বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কৃষ্ণ নন্দীকে দেখা গিয়েছিল। হিন্দুদের জামাতের দিকে টানতে বড় ভূমিকা পালন করছেন কৃষ্ণ নন্দী। এদিকে এই আসনে কৃষ্ণ নন্দীর দৌলতে জামাতের সাংগঠনিক কার্যক্রম কিছুটা বেড়েছে। তবে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনিপিকে ঠেকানোর মতো লড়াই দিতে পারেনি কৃষ্ণ নন্দী।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe