Jammu-Kashmir CM on US Ambassador Visit: জম্মু-কাশ্মীর ভারতের বিষয়, আমেরিকার নয়! মার্কিন দূতের সফরের আগে সাফ কথা ওমরের
Jammu-Kashmir CM on US Ambassador Visit: জম্মু ও কাশ্মীরে যাচ্ছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তার আগে স্পষ্ট বার্তা দিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জানালেন যে জম্মু ও কাশ্মীর ভারতের ইস্যু।
Jammu-Kashmir CM on US Ambassador Visit: জম্মু ও কাশ্মীরের যাবতীয় ইস্যু পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয়। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের কাছে সেই অভ্যন্তরীণ বিষয় উত্থাপন করার কোনও প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট করে দিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে জম্মু ও কাশ্মীরের যে সমস্যা আছে, সেগুলির সমাধান করবে নয়াদিল্লি। ওইসব বিষয় নিয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপ চাওয়া হবে না বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

মার্কিন রাষ্ট্রদূত কী বলছেন, সেটাই বেশি করে শুনতে চান আবদুল্লা
বুধবার সকালে তিনি বলেন, ‘দীর্ঘদিন পরে জম্মু ও কাশ্মীরে আসছেন কোনও মার্কিন রাষ্ট্রদূত। একইভাবে দীর্ঘদিন পরে কোনও মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হচ্ছে। আমরা ওঁর সঙ্গে কথা বলব। উনি কী বলতে চান, আমি সেটা শোনার ক্ষেত্রে বেশি গুরুত্ব আরোপ করব। তবে উনিও (আমাদের কথা) শুনতে আসছেন। দেখা যাক যে কী কথাবার্তা হয়।’
আমাদের সমস্যা নিয়ে অন্য দেশের দুয়ারে যাওয়ার স্বভাব নেই আমার'
সেইসঙ্গে তিনি বলেন, ‘আমাদের যে সমস্যা আছে, সেটার সঙ্গে ওঁর কোনও যোগ নেই। তাছাড়া আমার এরকম স্বভাব নেই যে আমার অভিযোগ নিয়ে অন্য কোনও দেশের দূতের কাছে যাব। আমাদের যে সমস্যা আছে, সেটা ওয়াশিংটনের সমাধান করার কোনও দরকার নেই। সেটার সমাধান করবে আমাদের নিজেদের কেন্দ্রীয় সরকার। আমার যে অভিযোগ আছে, তা নিয়ে আমি যদি অন্য দেশের দূতের কাছে যাই, তাহলে সেটা চূড়ান্ত অন্যায় হবে। এটা আমার স্বভাবও নয়।’
জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি ওমরের
এমনিতে সংবিধানের ৩৭০ ধারা রদের পরে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা যে চলে গিয়েছিল, সেটা ফিরিয়ে দেওয়া নিয়েই মূলত দীর্ঘদিন ধরে সওয়াল করে আসছেন ওমররা। আপাতত কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা আছে জম্মু ও কাশ্মীরের। তবে রাজ্যের মর্যাদা যাতে ফিরিয়ে দেওয়া হয়, সেই দাবি একাধিকবার তুলেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। যিনি দিনকয়েক আগেই বলেছেন যে ভাগ্যিস ভারতকে বেছে নিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের পূর্বপুরুষরা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


