...
...
Next Story

Auqib Nabi: হাঁটুর চোটে ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরে সুযোগ পেলেন রঞ্জিজয়ী নক্ষত্র

Auqib Nabi: ভারতীয় টেস্ট দল ৪ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে। ৭ থেকে ৯ আগস্ট কলম্বোতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর, সিরিজের প্রথম টেস্টটি ১৫ আগস্ট থেকে গলে অনুষ্ঠিত হবে।

Published on: Aug 3, 2026, 17:23:34 IST
Advertisement

Auqib Nabi: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের দাপুটে বোলার জসপ্রীত বুমরাহ। সোমবার বিসিসিআই এই খবর নিশ্চিত করেছে। শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন ভারতীয় তারকা বাঁ হাঁটুতে চোট পান। জানা গেছে, মেডিকেল টিম তাঁর ফিটনেস নিয়ে কোনও তাড়াহুড়ো করতে রাজি নয়। তাই শ্রীলঙ্কা সফরে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় জীবনের সবচেয়ে বড় সুযোগ এনে দিয়েছে জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবির সামনে।

ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরে সুযোগ পেলেন রঞ্জিজয়ী নক্ষত্র
ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরে সুযোগ পেলেন রঞ্জিজয়ী নক্ষত্র

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, জসপ্রীত বুমরাহর শূন্যস্থান পূরণ করতে ভারতীয় দলে প্রথমবার যোগ দেবেন ২৯ বছরের ডানহাতি পেসার আকিব নবি। আইপিএল ২০২৬-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা আকিব গত দুটি রঞ্জি মরসুমে ধারাবাহিক ও দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নির্বাচকদের নজর কেড়েছেন। জম্মু ও কাশ্মীরের পেসার এই প্রথম সিনিয়র জাতীয় দলে ডাক পেলেন। সেকথাও বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই। বারামুল্লার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা নবি পারভেজ রসুল ও উমরান মালিকের পর জম্মু ও কাশ্মীর থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া তৃতীয় ক্রিকেটার। পারভেজ রসুল এবং উমরান মালিক দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন।

রঞ্জি ট্রফিতে গত দুই মরসুমে নবি জম্মু-কাশ্মীরের হয়ে মোট ১০৪ উইকেট নিয়েছেন; এর মধ্যে শুধু ২০২৫-২৬ মরসুমেই তিনি ৬০টি উইকেট নিয়েছেন। জম্মু ও কাশ্মীরকে তাদের ইতিহাসের প্রথম রঞ্জি ট্রফি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বলের পাশাপাশি ব্যাট হাতেও তিনি বেশ কার্যকর। সম্প্রতি শ্রীলঙ্কায় ইন্ডিয়া 'এ' দলের হয়েও খেলেছেন। যেখানে দু'টি প্রথম-শ্রেণির ম্যাচে তিনি ছয় উইকেট নিয়েছিলেন। দলীপ ট্রফিতেও নবি ইতিহাস লিখেছেন। টুর্নামেন্টের প্রথম বোলার হিসেবে টানা চার বলে চার উইকেট নিয়েছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে নবি রীতিমতো চর্চিত নাম। ধারাবাহিত ভাবেই দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। তাঁরই সুফল পেলেন। খুলে গেল জাতীয় দলের দরজা। অন্যদিকে, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চললেও বুমরাহর হাঁটুর ফোলা কমতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে। তাই ভারতীয় তারকাকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে রাজি নয় বোর্ড। মূলত সে কারণেই এই খেলোয়াড়কে ভারতীয় টেস্ট দল থেকে আপাতত বিরাম দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ভারতের সংশোধিত দল

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe