ফুটবল দুনিয়া থেকে এক অত্যন্ত মর্মান্তিক ও চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দল ‘বাফানা বাফানা’ (Bafana Bafana) এবং ‘মামেলোডি ডাউনস’ (Mamelodi Sundowns) ক্লাবের জনপ্রিয় মিডফিল্ডার জেডেন অ্যাডামস (Jayden Adams) প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। মাত্র দু-সপ্তাহ আগেই তিনি বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।

শনিবার সকালে কেপটাউনের সেন্ট্রাল স্কটশেক্লুফ (Schotschekloof) এলাকার একটি বাড়ি থেকে এই তরুণ ফুটবলারের মৃতদেহ উদ্ধার করা হয়। এই আকস্মিক মৃত্যুর খবর আসতেই দক্ষিণ আফ্রিকার ফুটবল মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
‘আমরা এক উজ্জ্বল প্রতিভা হারালাম’— ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাককেঞ্জি
জেডেন অ্যাডামসের এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী গেটন ম্যাককেঞ্জি (Gayton McKenzie)। তিনি এক অফিশিয়াল বিবৃতিতে বলেন: 'ভীষণ ধাক্কা লেগেছে এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি জেডেন অ্যাডামসের প্রয়াণের খবরটি জানতে পেরেছি। দক্ষিণ আফ্রিকান ফুটবল তার অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারাল।'
তিনি আরও যোগ করেন যে, জেডেন যেভাবে দেশের অ্যাকাডেমি স্তর থেকে উঠে এসে জাতীয় দলের হয়ে খেলেছেন, তা কোটি কোটি সমর্থক আজীবন মনে রাখবেন। এক্স (টুইটার) হ্যান্ডেলেও ওঁর নম্রতা, প্রতিভা এবং দেশের প্রতি অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে।
মৃত্যুর কারণ ঘিরে নেটপাড়ায় জল্পনা: আত্মহত্যা নাকি ফুড পয়জনিং?
{{/usCountry}}মৃত্যুর কারণ ঘিরে নেটপাড়ায় জল্পনা: আত্মহত্যা নাকি ফুড পয়জনিং?
{{/usCountry}}জেডেনের মৃত্যুর খবর প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় নানারকম জল্পনা ও অপপ্রচার শুরু হয়ে গিয়েছে। নেটিজেনদের একাংশ দাবি করছেন ওঁর মৃত্যুর পেছনে দুটি বড় কারণ থাকতে পারে:
আত্মহত্যার জল্পনা: এক্স (X)-এ একাংশের দাবি, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ক্লাব ‘মামেলোডি ডাউনস’ থেকে ছুটি পেয়ে কেপটাউনের বাড়িতে এসেছিলেন জেডেন। তিনি নাকি বেশ কিছুদিন ধরে তীব্র অবসাদ বা ডিপ্রেশনে (Depression) ভুগছিলেন এবং সেই কারণেই নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন।
ফুড পয়জনিং ও ঝামেলার তত্ত্ব: অন্য আরেক দলের দাবি, বিশ্বকাপ ওটাই ছিল জেডেনের প্রথম আন্তর্জাতিক সফর। সেখান থেকে দেশে ফেরার পর ফুড পয়জনিং বা খাবারে বিষক্রিয়ার কারণে ওঁর মৃত্যু হয়েছে। এমনকি মৃত্যুর আগে কিছু লোকের সাথে ওঁর বচসা বা ঝামেলা হয়েছিল বলেও দাবি করা হচ্ছে।
পুলিশি তদন্ত ও গোপনীয়তার আর্জি
একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার তরফে জানা গিয়েছে, কেপটাউন পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাককেঞ্জি সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষের কাছে জোড়হাতে অনুরোধ জানিয়ে বলেছেন, এই কঠিন সময়ে যেন কেউ জেদেনের পরিবার ও ক্লাবের গোপনীয়তাকে লঙ্ঘন না করেন এবং কোনো ধরণের গুজব ছড়ানো থেকে বিরত থাকেন। সঠিক সময়ে উপযুক্ত কর্তৃপক্ষের তরফ থেকে ময়নাতদন্তের অফিশিয়াল রিপোর্ট এবং মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করা হবে।