Nvidia CEO Jensen Huang: ইস্তফা দেওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় নাটকীয় পটপরিবর্তন। চিনা গুপ্তচর এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ ঘিরে তৈরি হয়েছিল প্রবল বিতর্ক। সেই জট কাটিয়ে অবশেষে চিপ জায়ান্ট এনভিডিয়া (Nvidia)-র প্রেসিডেন্ট এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে ফিরে এলেন জেনসেন হুয়াং (Jensen Huang)। তবে শীর্ষ পদে প্রত্যাবর্তনের ঠিক আগেই তিনি সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসকে তাঁর জীবনের আরও একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জানিয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এনভিডিয়ার বোর্ড অফ ডিরেক্টরস সোমবার সর্বসম্মতিক্রমে জেনসেন হুয়াংকে অবিলম্বে তাঁর পদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয়। ১১ আগেই এক বিতর্কিত পরিস্থিতিতে তিনি পদত্যাগ করেছিলেন। গত দুই সপ্তাহ আগে চিনা গুপ্তচর সন্দেহে যুক্ত চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর পরকীয়ার সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর এনভিডিয়া প্রধানকে ঘিরে জাতীয় নিরাপত্তা উদ্বেগের প্রশ্ন জোরালো হয়েছিল, যার জেরে তাঁকে ইস্তফা দিতে হয়েছিল। যদিও বেজিং অ্যালিসের চিনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার দাবি নাকচ করে দিয়েছে, তবে এরই মধ্যে জেনসেন হুয়াংয়ের আরও বেশ কয়েকটি সম্পর্কের খবর প্রকাশ্যে আসে—যার মধ্যে সরাসরি তাঁর অধীনে কর্মরত সংস্থারই এক শীর্ষ কর্মকর্তার নামও ছিল। এবার 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর প্রতিবেদনে জানা যাচ্ছে, জেনসেন হুয়াংয়ের আরও বেশি সংখ্যক বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। তবে চিপ নির্মাতা সংস্থাটির শীর্ষ পদে পুনরায় আসীন হওয়ার আগে তিনি এনভিডিয়া বোর্ডের কাছে সমস্ত কিছু স্বীকার করে নিয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসের সঙ্গে দীর্ঘ ম্যারাথন বৈঠক করেন জেনসেন হুয়াং। আলোচনার বিষয়ে অবগত সূত্রগুলি সংবাদমাধ্যমকে জানিয়েছে, সেখানে ব্যাপকভাবে চর্চিত দুটি সম্পর্কের বাইরেও তাঁর আরও যে সমস্ত সম্পর্ক ছিল, সে বিষয়ে বোর্ডকে অবহিত করেন তিনি। তবে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে, নিজের এই আচরণের জন্য বোর্ডের সামনে অনুতপ্ত এবং ক্ষমাপ্রার্থী ছিলেন জেনসেন। সোমবার জেনসেন যখন ফের অফিসে ফিরে আসেন, তখন কর্মীরা 'উই লাভ ইউ, জেনসেন!' স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। জবাবে জেনসেন হুয়াং বলেন, 'আপনাদের সবাইকে এই পরিস্থিতির মধ্যে ফেলার জন্য জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি কিছু মারাত্মক ভুল করেছি এবং আমি ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করব।' তিনি আরও বলেন, 'এই দ্বিতীয় সুযোগের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দ্বিতীয় দফায় আমি আরও ভালো একজন সিইও হয়ে উঠব।' জানা গেছে, জেনসেন হুয়াং তাঁর স্ত্রী লরি হুয়াংয়ের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করে নিয়েছেন।
জেনসেন হুয়াং প্রসঙ্গে যা বলল মার্কিন সরকার
{{/usCountry}}ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসের সঙ্গে দীর্ঘ ম্যারাথন বৈঠক করেন জেনসেন হুয়াং। আলোচনার বিষয়ে অবগত সূত্রগুলি সংবাদমাধ্যমকে জানিয়েছে, সেখানে ব্যাপকভাবে চর্চিত দুটি সম্পর্কের বাইরেও তাঁর আরও যে সমস্ত সম্পর্ক ছিল, সে বিষয়ে বোর্ডকে অবহিত করেন তিনি। তবে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে, নিজের এই আচরণের জন্য বোর্ডের সামনে অনুতপ্ত এবং ক্ষমাপ্রার্থী ছিলেন জেনসেন। সোমবার জেনসেন যখন ফের অফিসে ফিরে আসেন, তখন কর্মীরা 'উই লাভ ইউ, জেনসেন!' স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। জবাবে জেনসেন হুয়াং বলেন, 'আপনাদের সবাইকে এই পরিস্থিতির মধ্যে ফেলার জন্য জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি কিছু মারাত্মক ভুল করেছি এবং আমি ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করব।' তিনি আরও বলেন, 'এই দ্বিতীয় সুযোগের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দ্বিতীয় দফায় আমি আরও ভালো একজন সিইও হয়ে উঠব।' জানা গেছে, জেনসেন হুয়াং তাঁর স্ত্রী লরি হুয়াংয়ের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করে নিয়েছেন।
জেনসেন হুয়াং প্রসঙ্গে যা বলল মার্কিন সরকার
{{/usCountry}}সিইও পদে জেনসেন হুয়াংকে পুনর্বহাল করা হলে তাতে আপত্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফরের আগে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'আমার আপত্তি নেই; একেবারেই আপত্তি নেই। আমার মনে হয়, তিনি (হুয়াং) বড় একটি শিক্ষা পেয়েছেন। আমার ধারণা, হয়তো কিছু শিক্ষা অন্য শিক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।' তবে জেনসেনের প্রতি ট্রাম্পের এই সমর্থন সত্ত্বেও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সোমবার মার্কিন বাণিজ্য দফতর (US Commerce Department) সিঙ্গাপুর-ভিত্তিক সংস্থা 'মেগাস্পিড' (Megaspeed) এবং আরও বেশ কয়েকটি কোম্পানিকে বাণিজ্যিক কালো তালিকাভুক্ত (Trade blacklist) করেছে—যার ফলে মার্কিন সংস্থাগুলি আর তাদের কাছে কোনও চিপ বা প্রযুক্তি বিক্রি করতে পারবে না।