...
...
Next Story

Pakistan latest update: নকভির নিষেধাজ্ঞায় থাকা সাংবাদিকের ভাই রহস্যজনকভাবে লাহোর থেকে নিখোঁজ! ঠিক কী ঘটল?

Pakistani Journalist's brother Missing: সোশ্যাল মিডিয়া পোস্টে সানাউল্লা বলছেন,'এই ভিডিওতে আমি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের কাছে একটি অনুরোধ করব। এই ভিডিওর ছয় ঘণ্টা আগে, দুপুর ১টার দিকে লাহোরের পার্ক ভিউ সোসাইটি থেকে আমার ভাইকে অপহরণ করা হয়েছে।'

Published on: Apr 23, 2026, 22:13:51 IST
Advertisement

Man Mysteriously Missing From Lahore: পাকিস্তানের অন্দরে আরও এক চাঞ্চল্যকর ঘটনা! সেদেশের ক্রীড়া সাংবাদিক সানাউল্লাহ খানের অভিযোগ, তাঁর ভাইকে লাহোর থেকে অপহরণ করা হয়েছে। রহস্যজনকভাবে গত ২৩ এপ্রিল ২০২৬র পর থেকে নিখোঁজ রয়েছেন সানাউল্লাহর ভাই। আর তা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, এই সানাউল্লাকে নিষিদ্ধ ঘোষণা করেন বলে দাবি করেছেন সানাউল্লাহ।

নকভির নিষেধাজ্ঞায় থাকা সাংবাদিকের ভাই রহস্যজনকভাবে লাহোর থেকে নিখোঁজ! ঠিক কী ঘটল। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
নকভির নিষেধাজ্ঞায় থাকা সাংবাদিকের ভাই রহস্যজনকভাবে লাহোর থেকে নিখোঁজ! ঠিক কী ঘটল। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

প্রসঙ্গত, সানাউল্লাহ বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। চাইমস নাউ-র রিপোর্ট বলছে, ২০২৩ চ্যাম্পিয়ন্স ট্রফির সময়, ভারতীয় সাংবাদিক বিক্রান্ত গুপ্তাকে পাকিস্তানে আমন্ত্রণ করার জন্য বহুদিন ধরেই পাকিস্তানি সেনার রোষে ছিলেন সাংবাদিক সানাউল্লাহ খান। এর জেরেই পাকিস্তান ছেড়ে অস্ট্রেলিয়ায় থাকেন সানাউল্লা। এদিকে, এক সোশ্যাল মিডিয়া পোস্টে সানাউল্লা বলছেন,'এই ভিডিওতে আমি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের কাছে একটি অনুরোধ করব। এই ভিডিওর ছয় ঘণ্টা আগে, দুপুর ১টার দিকে লাহোরের পার্ক ভিউ সোসাইটি থেকে আমার ভাইকে অপহরণ করা হয়েছে। আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। আমি ঘটনাক্রমে অস্ট্রেলিয়ায় আছি এবং কেন অস্ট্রেলিয়ায়? কিছু সমস্যা আছে যা আমি এই ভিডিওতে আলোচনা করতে চাই না।'

সানাউল্লাহ বহুদিন ধরেই পাকিস্তানের মহসিন নকভির নেতৃত্বাধীন পাক ক্রিকেট বোর্ডের সমালোচনা করে আসছিলেন। এদিকে, সানাউল্লার ভাই আমানউল্লাহ, পাকিস্তানে মহসিন নকভির এক বিতর্কিত প্রজেক্ট নিয়ে সরব হয়েছিলেন। অভিযোগ, নকভির ওই বিতর্কিত প্রজেক্টের জেরে পাকিস্তানে বহু বাড়ি ভাঙা হচ্ছে। অভিযোগ, ইসলামাবাদে অবৈধভাবে জমি দখল করার প্রক্রিয়া চালাচ্ছে মহসিন নকভির মন্ত্রকের আওতাধীন সিডিএ। এর দ্বারা ম্যানহ্যাটেন-সাংহাইয়ের মতো কিছু নির্মাণ করার পরিকল্পনা রয়েছে, যাতে সেদেশে বিনিয়োগ আসে। তবে এটি করতে বহু বাড়িঘর বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সেই অভিযোগে সরব হয়েই আমাউনাল্লাহ সরব হন। তাঁর দাদা সানাউল্লাহর দাবি, সদ্য আমাউল্লাহকে লাহোর থেকে অপহরণ করা হয়।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe