K Kavitha new party: তেলাঙ্গানার রাজ্য রাজনীতিতে নয়া মোড়। দাদা ও বোনের দ্বন্দ্বে ছেলের পাশে দাঁড়িয়েছিলেন বাবা। দল থেকে মেয়েকে বের করে দেওয়া হয়। এবার তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) কন্যা তথা প্রাক্তন বিআরএস নেত্রী কলভাকুন্তলা কবিতা তাঁর নতুন রাজনৈতিক দল, ‘তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি’ (টিআরএস)-র সূচনা করলেন। আর এই পদক্ষেপে চন্দ্রশেখরের নেতৃত্বাধীন ‘ভারত রাষ্ট্র সমিতি’ (বিআরএস) থেকে তাঁর চূড়ান্ত বিচ্ছেদ নিশ্চিত হল।

শনিবার মেডচাল জেলার মুনিরাবাদে এক অনুষ্ঠানে সমর্থকদের উপস্থিতিতে কে কবিতা তার দলের নাম, পতাকা ও কর্মসূচির কথা ঘোষণা করেন। সূত্রের খবর, কবিতা ‘টিআরএস’ নামটি ধরে রাখতে আগ্রহী ছিলেন, যা তেলাঙ্গানার সঙ্গে গভীর ভাবে জড়িত। তেলাঙ্গানার ৩৩টি জেলা থেকে প্রায় ৫০ হাজার সমর্থক এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। কে কবিতা 'তেলাঙ্গানা জাগৃতি’-র এনজিওর সভাপতিও, যেটি তেলাঙ্গানা রাজ্য গঠনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল। এটিকে একটি রাজনৈতিক দলে রূপান্তরিত করা হবে বলে জল্পনা চলছিল। কিন্তু এদিন ‘তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি’র নাম ঘোষণার সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটল। কে কবিতার এমন নামকরণের মধ্যেও তেলাঙ্গানা আন্দোলনের ভাবাবেগে শান দেওয়ার গন্ধ পাচ্ছেন অনেকে। তেলাঙ্গানা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কেসিআরের নেতৃত্বাধীন টিআরআস (তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি)। পরবর্তীতে ২০২২ সালে দলের নাম বদলে হয় ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। নিজের দলের নাম ‘টিআরএস’ রেখে কেসিআর-কন্যা আসলে তেলাঙ্গানা আবেগকে নিজের পালে টানতে চাইছেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
দলবিরোধী কাজের অভিযোগে সাত মাস আগে প্রাক্তন সাংসদ কে কবিতাকে তাঁর বাবার দল, ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) থেকে সাসপেন্ড করা হয়েছিল। এরপর কে কবিতা গত বছর ৩ সেপ্টেম্বর বিআরএস এবং এমএলসি পদ থেকে পদত্যাগ করেন। নিজের দল ঘোষণার পরে কবিতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নামটা মনে রাখবেন, তেলাঙ্গানা রাষ্ট্র সেনা। যা-ই আসুক, আমরা পিছু হটব না। আমাদের পথে বাধা হয়ে দাঁড়ালে, ছাই হয়ে যাবে। তোমাদের সময় শেষ, এবার আমাদের সময় শুরু।’ গত মাসে সাংবাদিক বৈঠকে নতুন দল গঠনের ইঙ্গিত দিয়েছিলেন কবিতা। পৃথক তেলাঙ্গানা রাজ্য গঠনের এক যুগ পরেও সাধারণ মানুষের আকাঙ্খা পূরণ হয়নি বলে অভিযোগ করেন তিনি।২০২৪ সালের মার্চে দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হন কেসিআর-কন্যা। পাঁচ মাস জেলে থাকার পর অবশেষে জামিন পান তিনি। এরপরে বিভিন্ন সময়ে দাদা কে টি রামা রাও (কেটিআর)-এর বিরুদ্ধে সরব হন কবিতা। তাঁর বিরুদ্ধে দলের অভ্যন্তরে চক্রান্ত চলছে অভিযোগ করে বাবা তথা বিআরএস সুপ্রিমো কেসিআরকে চিঠি পর্যন্ত লেখেন।
{{/usCountry}}দলবিরোধী কাজের অভিযোগে সাত মাস আগে প্রাক্তন সাংসদ কে কবিতাকে তাঁর বাবার দল, ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) থেকে সাসপেন্ড করা হয়েছিল। এরপর কে কবিতা গত বছর ৩ সেপ্টেম্বর বিআরএস এবং এমএলসি পদ থেকে পদত্যাগ করেন। নিজের দল ঘোষণার পরে কবিতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নামটা মনে রাখবেন, তেলাঙ্গানা রাষ্ট্র সেনা। যা-ই আসুক, আমরা পিছু হটব না। আমাদের পথে বাধা হয়ে দাঁড়ালে, ছাই হয়ে যাবে। তোমাদের সময় শেষ, এবার আমাদের সময় শুরু।’ গত মাসে সাংবাদিক বৈঠকে নতুন দল গঠনের ইঙ্গিত দিয়েছিলেন কবিতা। পৃথক তেলাঙ্গানা রাজ্য গঠনের এক যুগ পরেও সাধারণ মানুষের আকাঙ্খা পূরণ হয়নি বলে অভিযোগ করেন তিনি।২০২৪ সালের মার্চে দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হন কেসিআর-কন্যা। পাঁচ মাস জেলে থাকার পর অবশেষে জামিন পান তিনি। এরপরে বিভিন্ন সময়ে দাদা কে টি রামা রাও (কেটিআর)-এর বিরুদ্ধে সরব হন কবিতা। তাঁর বিরুদ্ধে দলের অভ্যন্তরে চক্রান্ত চলছে অভিযোগ করে বাবা তথা বিআরএস সুপ্রিমো কেসিআরকে চিঠি পর্যন্ত লেখেন।
{{/usCountry}}