নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ সিরাজকে ভারতীয় দলের প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক ক্রমশ রাজনৈতিক রূপ নিচ্ছে। এবার সেই বিতর্কে মুখ খুললেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব। তাঁর বক্তব্য, দলের প্রথম একাদশ নির্বাচন করার দায়িত্ব নির্বাচক, অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের। তাঁদের সিদ্ধান্ত নিয়ে বাইরে থেকে সমালোচনা করা উচিত নয়। বরং নির্বাচকেরাই এই বিষয়ে জবাব দেবেন। পাশাপাশি নির্বাচকদের কাজের প্রশংসাও করেছেন তিনি। শুক্রবার, ২০ নভেম্বর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিরাজ বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রাক্তন ভারত অধিনায়ক।
কী বললেন কপিল দেব?

সাংবাদিকরা সিরাজকে প্রথম টেস্টে সুযোগ না দেওয়া নিয়ে কপিল দেবের মতামত জানতে চান। জবাবে তিনি বলেন, ‘নির্বাচকদের জিজ্ঞাসা করুন। আমি কে? আমাদের মতো মানুষের এই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদেরই এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত। আমার মনে হয়, নির্বাচকেরা খুব ভালো কাজ করছেন। সবাইকে খুশি করা সম্ভব নয়।’
এরপর আরও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর বক্তব্য, কোনও ব্যবস্থার সমালোচনা করার আগে সেই ব্যবস্থার কাজের ধরন বুঝতে হবে। ভারতীয় ক্রিকেট ভালো করছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিরাজকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন বলেও জানিয়েছেন কপিল। তবে শুধু ব্যক্তিগত পছন্দ দিয়ে দলের প্রথম একাদশ তৈরি করা যায় না। নির্বাচক, অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টকেই ঠিক করতে হবে কোন ক্রিকেটার দলের পরিকল্পনার সঙ্গে মানানসই।
সিরাজকে নিয়ে সাম্প্রদায়িকতার অভিযোগ কংগ্রেস সাংসদের
এই বিতর্কের সূত্রপাত কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তাঁর অভিযোগ, ভালো পারফরম্যান্স সত্ত্বেও শুধুমাত্র নামের কারণে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পাননি মহম্মদ সিরাজ। সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, সিরাজের নামের কারণেই তাঁকে দলে নেওয়া হয়নি। তাঁর মতে, ভালো পারফরম্যান্সের পরেও কোনও ক্রিকেটারকে বাদ দেওয়া হলে বৈষম্যের অভিযোগ ওঠা স্বাভাবিক।
{{/usCountry}}এই বিতর্কের সূত্রপাত কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তাঁর অভিযোগ, ভালো পারফরম্যান্স সত্ত্বেও শুধুমাত্র নামের কারণে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পাননি মহম্মদ সিরাজ। সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, সিরাজের নামের কারণেই তাঁকে দলে নেওয়া হয়নি। তাঁর মতে, ভালো পারফরম্যান্সের পরেও কোনও ক্রিকেটারকে বাদ দেওয়া হলে বৈষম্যের অভিযোগ ওঠা স্বাভাবিক।
{{/usCountry}}মাসুদের এই মন্তব্য ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারী কংগ্রেসকে পালটা আক্রমণ করেন। তাঁর অভিযোগ, ক্রিকেটের মতো বিষয়েও ভোটব্যাঙ্কের রাজনীতি করছে কংগ্রেস। তিনি মনে করিয়ে দেন, শুধু সিরাজ নন, ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকেও প্রথম টেস্টের একাদশে রাখা হয়নি। তাই ক্রিকেটকে সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে জুড়ে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
কী কারণে বাদ পড়লেন সিরাজ?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টে ভারত চারজন পেসার নিয়ে মাঠে নামে। তাঁরা হলেন যশপ্রীত বুমরাহ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং অংশুল কাম্বোজ। স্পিনার হিসেবে সুযোগ পান ওয়াশিংটন সুন্দর। বাদ পড়েন সিরাজ, গুরনুর ব্রার এবং রবীন্দ্র জাডেজা।
অধিনায়ক শুভমান গিল জানিয়েছিলেন, প্রথম একাদশ বাছাই করা মোটেও সহজ ছিল না। গত এক সপ্তাহ ধরে কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামা হবে, তা নিয়ে আলোচনা চলেছিল। সিরাজ এবং গুরনুর দু'জনেই সাম্প্রতিক একদিনের সিরিজে ভালো পারফরম্যান্স করেছিলেন। এমনকী সিরাজ ও গুরনুর ওই সিরিজে যৌথভাবে সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছিলেন।
ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে, শুধু প্রথম দিনের পিচের পরিস্থিতি বিবেচনা করে দল নির্বাচন করা হয়নি। পাঁচ দিনের টেস্ট ম্যাচের কথা মাথায় রেখেই একাদশ তৈরি করা হয়েছে। নিউজিল্যান্ডের প্রথম সারিতে একাধিক বাঁহাতি ব্যাটার থাকায় ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রাজনীতির অভিযোগ খারিজ কেন্দ্রীয় মন্ত্রীরও
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও কংগ্রেস সাংসদের অভিযোগ খারিজ করেছেন। তাঁর বক্তব্য, ভারতে ধর্ম বা জাতপাতের ভিত্তিতে কাউকে সুযোগ দেওয়া কিংবা বঞ্চিত করা হয় না। যোগ্যতার ভিত্তিতেই সুযোগ পাওয়া উচিত। সিরাজের বাদ পড়ার ঘটনায় সাম্প্রদায়িকতার রং লাগানো ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
সব মিলিয়ে, একটি ক্রিকেটীয় দল নির্বাচনের সিদ্ধান্তকে কেন্দ্র করে এখন রাজনৈতিক সংঘাত তীব্র হয়েছে। একদিকে সুনীল গাভাসকর ও রবি শাস্ত্রীর মতো প্রাক্তন ক্রিকেটার সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্যদিকে কপিল দেব নির্বাচকদের সিদ্ধান্তের উপর আস্থা রাখার বার্তা দিয়েছেন। তবে ভারতীয় ক্রিকেটে যোগ্যতা ও পারফরম্যান্সই যে দল নির্বাচনের প্রধান মাপকাঠি হওয়া উচিত, এই বিতর্ক ফের সেই প্রশ্ন সামনে নিয়ে এল।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।