...
...
Next Story

Kashmir Lashkar Terrorist Encounter: 'দৌড়ালেও লুকিয়ে থাকতে পারবে না', কাশ্মীরে ৫ দিনের অভিযানে খতম লস্কর জঙ্গি

দক্ষিণ কাশ্মীরের সইদপোরা এলাকায় পাঁচ দিন ধরে চলা তল্লাশি অভিযানের পর এক সন্দেহভাজন লস্কর-ই-তইবা জঙ্গিকে এনকাউন্টারে খতম করা হয়েছে। ঘটনাস্থল থেকে জঙ্গির দেহ উদ্ধারের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

Published on: Jul 8, 2026, 10:55:53 IST
Advertisement

Kashmir Lashkar Terrorist Encounter: জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। দক্ষিণ কাশ্মীরের সইদপোরা এলাকায় পাঁচ দিন ধরে চলা তল্লাশি অভিযানের পর এক সন্দেহভাজন লস্কর-ই-তইবা জঙ্গিকে এনকাউন্টারে খতম করা হয়েছে। ঘটনাস্থল থেকে জঙ্গির দেহ উদ্ধারের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। নিহত জঙ্গির পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ কাশ্মীরের সইদপোরা এলাকায় পাঁচ দিন ধরে চলা তল্লাশি অভিযানের পর এক সন্দেহভাজন লস্কর-ই-তইবা জঙ্গিকে এনকাউন্টারে খতম করা হয়েছে। (PTI)
দক্ষিণ কাশ্মীরের সইদপোরা এলাকায় পাঁচ দিন ধরে চলা তল্লাশি অভিযানের পর এক সন্দেহভাজন লস্কর-ই-তইবা জঙ্গিকে এনকাউন্টারে খতম করা হয়েছে। (PTI)

নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, পাঁচ দিন আগে সইদপোরা এলাকার একটি ঘন ফলের বাগানে নজরদারি ক্যামেরায় দুই জঙ্গির গতিবিধি ধরা পড়ে। এরপরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। সন্দেহ করা হয়, সেখানে লুকিয়ে রয়েছে লস্কর-ই-তইবার কমান্ডার জাকির গনাই এবং তার সহযোগী লতিফ ভাট।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই সন্দেহভাজন জঙ্গি সইদপোরার ছানাপোরা এলাকায় ঘোরাফেরা করছে। সেই তথ্য পাওয়ার পরই দ্রুত এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। শুরু হয় ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’। জঙ্গিদের পালানোর সমস্ত সম্ভাব্য রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং গোটা বাগান এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

অভিযানে অংশ নেয় জম্মু ও কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)। জঙ্গিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেললে উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। দীর্ঘক্ষণ ধরে চলা এনকাউন্টারের পর এক জঙ্গিকে খতম করতে সক্ষম হয় বাহিনী। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

এনকাউন্টারের পর জম্মু ও কাশ্মীর পুলিশ সামাজিক মাধ্যমে একটি বার্তা পোস্ট করে জানায়, 'দৌড়াতে পারো, কিন্তু লুকিয়ে থাকতে পারবে না।' এই বার্তার মাধ্যমে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানেরই ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে নিহত জঙ্গি লস্কর কমান্ডার জাকির গনাই, নাকি তার সহযোগী লতিফ ভাট—তা এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি। মৃত জঙ্গির পরিচয় শনাক্ত করতে এবং উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য সামগ্রী পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে দ্বিতীয় জঙ্গির খোঁজেও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

নিরাপত্তা বাহিনীর মতে, দক্ষিণ কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ দমনে এই অভিযান একটি গুরুত্বপূর্ণ সাফল্য। গত কয়েক মাসে ধারাবাহিক অভিযানের ফলে উপত্যকায় সক্রিয় জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপে বড় ধাক্কা লেগেছে। বাহিনীর দাবি, ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান চলবে এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe