...
...
Next Story

Kerala Vote Details Update: কেরলে CPI-এর থেকে 'এগিয়ে' BJP, ৩ আসনে মাত্র ৪৫৮ ভোট CPI(ML) লিবারেশনের ঝুলিতে

Kerala Vote Details Update: কেরলে বাম জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক সিপিআইয়ের থেকে বেশি ভোট পেয়েছে বিজেপি। তারা পেয়েছে ২৪ লাখ ৬৬ হাজার ১৭৮টি ভোট। এদিকে সিপিআই পেয়েছে ১৪ লাখ ৩৪ হাজার ৫২৪ বা ৬.৬৪ শতাংশ ভোট।

Published on: May 5, 2026, 10:23:42 IST
Advertisement

Kerala Vote Details Update: কেরলে বামেরা মসনদ হারিয়েছে। জয়ী হয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। এরই মাঝে বিজেপি আবার তিনটি আসনে জয়ী হয়েছে। শুধু তাই নয়, বাম জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক সিপিআইয়ের থেকে বেশি ভোট পেয়েছে তারা। শতাংশের নিরিখে গোটা রাজ্যে বিজেপির ভোটের হার ১১.৪২ শতাংশ। তারা পেয়েছে ২৪ লাখ ৬৬ হাজার ১৭৮টি ভোট। এদিকে সিপিআই পেয়েছে ১৪ লাখ ৩৪ হাজার ৫২৪ বা ৬.৬৪ শতাংশ ভোট। ভোট শতাংশের নিরিখে কেরলের তৃতীয় বৃহত্তম দল হয়ে উঠেছে বিজেপি। উল্লেখ্য, বিজেপি কেরলের ৯৮টি আসনে লড়েছে। আর সিপিআই লড়েছিল ২৪টি আসনে। সিপিআই জয়ী হয়েছে ৮টি আসনে।

কেরলে বাম জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক সিপিআইয়ের থেকে বেশি ভোট পেয়েছে বিজেপি। (PTI)
কেরলে বাম জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক সিপিআইয়ের থেকে বেশি ভোট পেয়েছে বিজেপি। (PTI)

এদিকে দীপঙ্ক ভট্টাচার্যের সিপিআই(এমএল) লিবারেশন একা তিনটি আসনে লড়েছিল কেরলে। সেই ৩ আসন মিলিয়ে তারা পায় ৪৫৮টি ভোট। এছাড়া কেরলে লড়েছে আম আদমি পার্টিও। তারা পায় ৩৭ হাজার ৭৫৪টি ভোট। যা কি না ভোটের হারের নিরিখে ০.১৭ শতাংশ। এদিকে কেরলে ভোটের হারের নিরিখে শীর্ষে কংগ্রেস। তারা এবার ২৮.৭৯ শতাংশ ভোট (৬২ লাখ ১৭ হাজার ৯১৮) পেয়েছে। এরপরই সিপিএম পেয়েছে ৪৭ লাখ ভোট (২১.৭৭ শতাংশ)।

১৪০ আসন বিশিষ্ট কেরলে বিধানসভায় এবার কংগ্রেস ৬৩টি আসন পেয়েছে। তাদের জোটসঙ্গী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ পেয়েছে ২২টি আসন। কেরল কংগ্রেস পেয়েছে ৭, আরএসপি পেয়েছে ৩টি আসন। এদিকে বাম জোটের সিপিএম পেয়েছে মাত্র ২৬টি আসন। আরজেডি পেয়েছে ১টি আসন।

অপরদিকে তামিলনাড়ুতে বিজেপি এবার একটি আসনে জিতেছে। অপরদিকে সিপিএম এবং সিপিআই তামিলনাড়ুতে ২টি করে আসনে জয়ী হয়েছে। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ তামিলনাড়ুতে পেয়েছে ২টি আসন। আর কংগ্রেস তামিলনাড়ুতে মাত্র ৫টি আসনে জয়ী হয়েছে। অভিনেতা বিজয়ের টিভিকে একাই ১০৮টি আসন পায়। বিদায়ী মুখ্যমন্ত্রী স্ট্যালিনের ডিএমকে পায় মাত্র ৫৯ আর এআইএডিএমকে পায় ৪৭টি আসন। ২৩৪ আসনের তামিলনাড়ুতে ম্যাজিক ফিগার ১১৮। এই আবহে একা কোনও দলই সরকার গঠন করতে পারবে না। তবে ছোট দলগুলিকে নিয়ে টিভিকে-র সরকারে আসা প্রায় নিশ্চিত। এছাড়াও এআইএডিএমকের সঙ্গেও বিজয়ের জোটের জল্পনা চলছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe