Khagantak-243 Glide Bomb Test Update: দূরপাল্লার গ্লাইড বোমার (খাগান্তক-২৪৩) পরীক্ষা করল ভারতীয় বায়ুসেনা। যা আদতে ৩০০ কেজি শ্রেণির প্রিসিশন গ্লাইড বোমা। যা ১৮০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। বুধবার সেই সফল পরীক্ষার বিষয়ে বায়ুসেনার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্ভুল। শক্তি। গর্ব। ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় শিল্পমহলের জন্য এক বড়সড় মাইলফলক। ভারতীয় বায়ুসেনা সাফল্যের সঙ্গে দেশীয় প্রযুক্তিতে তৈরি লং রেঞ্জ গ্লাইড বম্বের (খাগান্তক-২৪৩) পরীক্ষামূলক নিক্ষেপ সম্পন্ন করেছে। এই পরীক্ষার সমস্ত লক্ষ্যমাত্রা সফলভাবে পূরণ হয়েছে। যা আত্মনির্ভর ভারতের হাত ধরে ধ্বংসাত্মকের নতুন উচ্চতা স্পর্শ করেছে।’
সাধারণ বোমার থেকে অনেক বেশি কার্যকর হয় গ্লাইড বোমা

আর সেই খাগান্তক-২৪৩ বোমা যৌথভাবে তৈরি করেছে জেএসআর ডায়নামিক্স এবং ভারত ইলেকট্রনিকস লিমিটেড। তাতে জ্যামিং রোধকারী নেভিগেশন ব্যবস্থা আছে। প্রচলিত বোমা যেরকম হয়, তার থেকে অনেক বেশি কার্যকরী হয় গ্লাইড বোমা। সেটি বিমান থেকে লঞ্চ করার পরে একেবারে নিখুঁতভাবে টার্গেটের দিকে ধেয়ে যায়। ফলে অনেকটা দূর থেকেই শত্রুর ডেরায় না গিয়ে ছোড়া যায় বোমা।
সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমান থেকে বোমা ছোড়া হয়
খাগান্তক-২৪৩ বোমা এমনভাবে তৈরি করা হয়েছে যে ভারতের সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমান থেকে ছোড়া যায় (রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে ওই যুদ্ধবিমান থেকেই ছোড়ার জন্য তৈরি করা হয়েছিল, তবে পরবর্তীতে অন্যান্য যুদ্ধবিমানেও যুক্ত করার কাজ হয়েছে)। যুদ্ধবিমান থেকে ফেলার পরে এরোডায়নামিক্স ডানা ব্যবহার করে নির্দিষ্ট টার্গেটের দিকে ধেয়ে যায় ওই বোমা। ফলে নির্দিষ্ট টার্গেটের উপর দিয়ে যুদ্ধবিমানকে উড়ে যেতে হয় না। সুরক্ষিত দূরত্ব থেকে বোমা ফেলতে পারে যুদ্ধবিমান। তাই বিপদের আশঙ্কাও কম থাকে। অথচ শত্রুর ডেরা পুরোপুরি গুঁড়িয়ে যায়।
বোমার অর্ডার দিয়েছিল ভারতীয় বায়ুসেনা
{{/usCountry}}বোমার অর্ডার দিয়েছিল ভারতীয় বায়ুসেনা
{{/usCountry}}অতীতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং জেএসআর ডায়নামিক্সের কাছে খাগান্তক-২৪৩ বোমার অর্ডার দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। তবে বোমার সংখ্যা কত বা কত টাকার চুক্তি হয়েছে, সেই সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। যে বোমা বাহ্যিক অংশ এবং কন্ট্রোল সিস্টেমের জোগান দেওয়া হয় জেএসআর ডায়নামিক্সের তরফে। আর ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তরফে জোগান দেওয়া হয় ইলেকট্রনিক্স এবং গাইডেন্স সাবসিস্টেমের।