Air Force Veteran as Ram Mandir CEO: সিঁদুরে জঙ্গি নিধন, পাকে আক্রমণ- বায়ুসেনার প্রাক্তন কর্তা হলেন রাম মন্দিরের CEO

Indian Air Force Veteran as Ram Mandir CEO: অপারেশন সিঁদুরের অন্যতম ‘মাথা’ ছিলেন, সেই প্রাক্তন এয়ার মার্শাল হলেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের নয়া সিইও হলেন। যিনি অপারেশন সিঁদুরের সময় ওয়েস্টার্ন কমান্ডের দায়িত্বে ছিলেন।

Published on: Sep 2, 2026, 17:36:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Indian Air Force Veteran as Ram Mandir CEO: অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বায়ুসেনার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বায়ুসেনার যে ওয়েস্টার্ন কমান্ডের প্রধান ছিলেন, তা অপারেশন সিঁদুরে অগ্রণী ভূমিকা পালন করেছিল। সেই অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রকে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রথম চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে বেছে নেওয়া হল। যিনি মাসকয়েক আগেই ভারতীয় বায়ুসেনা থেকে অবসর গ্রহণ করেছেন। এবার তিনি অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টের প্রশাসনিক দায়িত্ব এবং কাজকর্মের উপরে তদারকি করবেন। সেইসঙ্গে চলতি বছরের গোড়ার দিকে অনুদান বিতর্কের পরে আর্থিক দিকেরও দেখাশোনা করবেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন অফিসার।

ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। (ফাইল ছবি, সৌজন্যে সংগৃহীত এবং পিটিআই)
ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। (ফাইল ছবি, সৌজন্যে সংগৃহীত এবং পিটিআই)

অপারেশন সিঁদুর ও বায়ুসেনার ওয়েস্টার্ন কমান্ডের ভূমিকা

অপারেশন সিঁদুরের সময় অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মিশ্র ভারতীয় বায়ুসেনার যে ওয়েস্টার্ন কমান্ডের প্রধান ছিলেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। একাধিক রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের ৬ ও ৭ মে'র মধ্যবর্তী রাতে জঙ্গিঘাঁটিতে হামলা চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বায়ুসেনার ওয়েস্টার্ন কমান্ড।

আরও পড়ুন: Nepal Green House Survival Reason: ধ্বংসের মধ্যেই কীভাবে নেপালের 'সবুজ বাড়ি' বাঁচল? বললেন মালিক, কাজে লাগবে বাংলায়

আবার জঙ্গিদের মৃত্যুতে ভেঙে পড়া পাকিস্তান যে ভারতের অসামরিক জায়গায় ও সাধারণ মানুষের উপরে হামলা চালানোর চেষ্টা করেছিল, তা রুখে দেওয়ার ক্ষেত্রেও ওয়েস্টার্ন কমান্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর তারপর পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটিতে যে আক্রমণ করেছিল ভারত, তাতেও ওয়েস্টার্ন কম্যান্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

আরও পড়ুন: Nandigram Train and Haldia Bridge: নন্দীগ্রাম-দেশপ্রাণ ট্রেন চলবে ৭ মাসের মধ্যেই! হলদিয়া ব্রিজ তৈরি নিয়েও হল ঘোষণা

অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র আসলে কে?

১) ১৯৮৬ সালের ডিসেম্বরে ভারতীয় বায়ুসেনায় ফাইটার পাইলট হিসেবে কমিশনড হয়েছিলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মিশ্র। প্রায় ৩৮ বছর ধরে বায়ুসেনায় কর্মরত ছিলেন।

২) পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, বেঙ্গালুরুর এয়ার ফোর্স টেস্ট পাইলটস স্কুলের মতো প্রতিষ্ঠানের প্রাক্তনী ছিলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মিশ্র।।

৩) কার্গিল যুদ্ধের সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মিশ্র।

৪) অপারেশন সিঁদুরের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য সর্বোত্তম যুদ্ধসেবা পদক পান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মিশ্র। স্বাধীনতা দিবসের সময় তাঁকে সেই সম্মানে ভূষিত করা হয়েছিল।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More