Khagantak-243 Glide Bomb Test Update: 'ধ্বংসাত্মকের নয়া উচ্চতা ছুঁল..', ৩০০ কেজি ক্লাসের বিধ্বংসী বোমার পরীক্ষা ভারতের

Khagantak-243 Glide Bomb Test Update: ভারতীয় বায়ুসেনা পরীক্ষা করল দূরপাল্লার গ্লাইড বোমা খাগান্তক-২৪৩। যা যৌথভাবে তৈরি করেছে জেএসআর ডায়নামিক্স এবং ভারত ইলেকট্রনিকস লিমিটেড। সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমান থেকে বোমা ফেলা যায়। 

Published on: Sep 2, 2026, 23:57:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Khagantak-243 Glide Bomb Test Update: দূরপাল্লার গ্লাইড বোমার (খাগান্তক-২৪৩) পরীক্ষা করল ভারতীয় বায়ুসেনা। যা আদতে ৩০০ কেজি শ্রেণির প্রিসিশন গ্লাইড বোমা। যা ১৮০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। বুধবার সেই সফল পরীক্ষার বিষয়ে বায়ুসেনার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্ভুল। শক্তি। গর্ব। ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় শিল্পমহলের জন্য এক বড়সড় মাইলফলক। ভারতীয় বায়ুসেনা সাফল্যের সঙ্গে দেশীয় প্রযুক্তিতে তৈরি লং রেঞ্জ গ্লাইড বম্বের (খাগান্তক-২৪৩) পরীক্ষামূলক নিক্ষেপ সম্পন্ন করেছে। এই পরীক্ষার সমস্ত লক্ষ্যমাত্রা সফলভাবে পূরণ হয়েছে। যা আত্মনির্ভর ভারতের হাত ধরে ধ্বংসাত্মকের নতুন উচ্চতা স্পর্শ করেছে।’

ভারতীয় বায়ুসেনা পরীক্ষা করল দূরপাল্লার গ্লাইড বোমা খাগান্তক-২৪৩। (ছবি সৌজন্যে Indian Air Force)
ভারতীয় বায়ুসেনা পরীক্ষা করল দূরপাল্লার গ্লাইড বোমা খাগান্তক-২৪৩। (ছবি সৌজন্যে Indian Air Force)

সাধারণ বোমার থেকে অনেক বেশি কার্যকর হয় গ্লাইড বোমা

আর সেই খাগান্তক-২৪৩ বোমা যৌথভাবে তৈরি করেছে জেএসআর ডায়নামিক্স এবং ভারত ইলেকট্রনিকস লিমিটেড। তাতে জ্যামিং রোধকারী নেভিগেশন ব্যবস্থা আছে। প্রচলিত বোমা যেরকম হয়, তার থেকে অনেক বেশি কার্যকরী হয় গ্লাইড বোমা। সেটি বিমান থেকে লঞ্চ করার পরে একেবারে নিখুঁতভাবে টার্গেটের দিকে ধেয়ে যায়। ফলে অনেকটা দূর থেকেই শত্রুর ডেরায় না গিয়ে ছোড়া যায় বোমা।

আরও পড়ুন: India looking for powerful drones: কপ্টার থেকেই লঞ্চ, 'বোমা' নিয়ে শত্রু ডেরায় ৮০ কিমি ঢুকবে, নয়া ড্রোনে নজর ভারতের

সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমান থেকে বোমা ছোড়া হয়

খাগান্তক-২৪৩ বোমা এমনভাবে তৈরি করা হয়েছে যে ভারতের সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমান থেকে ছোড়া যায় (রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে ওই যুদ্ধবিমান থেকেই ছোড়ার জন্য তৈরি করা হয়েছিল, তবে পরবর্তীতে অন্যান্য যুদ্ধবিমানেও যুক্ত করার কাজ হয়েছে)। যুদ্ধবিমান থেকে ফেলার পরে এরোডায়নামিক্স ডানা ব্যবহার করে নির্দিষ্ট টার্গেটের দিকে ধেয়ে যায় ওই বোমা। ফলে নির্দিষ্ট টার্গেটের উপর দিয়ে যুদ্ধবিমানকে উড়ে যেতে হয় না। সুরক্ষিত দূরত্ব থেকে বোমা ফেলতে পারে যুদ্ধবিমান। তাই বিপদের আশঙ্কাও কম থাকে। অথচ শত্রুর ডেরা পুরোপুরি গুঁড়িয়ে যায়।

আরও পড়ুন: Air Force Veteran as Ram Mandir CEO: সিঁদুরে জঙ্গি নিধন, পাকে আক্রমণ- বায়ুসেনার প্রাক্তন কর্তা হলেন রাম মন্দিরের CEO

বোমার অর্ডার দিয়েছিল ভারতীয় বায়ুসেনা

অতীতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং জেএসআর ডায়নামিক্সের কাছে খাগান্তক-২৪৩ বোমার অর্ডার দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। তবে বোমার সংখ্যা কত বা কত টাকার চুক্তি হয়েছে, সেই সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। যে বোমা বাহ্যিক অংশ এবং কন্ট্রোল সিস্টেমের জোগান দেওয়া হয় জেএসআর ডায়নামিক্সের তরফে। আর ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তরফে জোগান দেওয়া হয় ইলেকট্রনিক্স এবং গাইডেন্স সাবসিস্টেমের।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More