ইরান-ইজরায়েল যুদ্ধের কারণে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম আজ থেকে ৬০ টাকা বেড়েছে। এদিকে বাণিজ্যিক রান্নার সিলিন্ডারের দাম বেড়েছে ১১৫ টাকা। এই আবহে আজ দিল্লিতে ১৪.২ কেজি ওজনের ঘরোয়া সিলিন্ডার দাম বেড়ে ৯১৩ টাকা হয়েছে, কলকাতায় তা হয়েছে ৯৩৯ টাকা। অন্যদিকে, মুম্বইয়ে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৯১২.৫ টাকা এবং চেন্নাইয়ে ৯২৮.৫০ টাকা।

এদিকে আজ থেকে দিল্লিতে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ১৮৮৩ টাকায় পাওয়া যাবে। ১ মার্চ এর দাম ছিল ১৭৬৮.৫০ টাকা। আর ১ ফেব্রুয়ারি তা ছিল ১৭৪০.৫০। কলকাতায় ফেব্রুয়ারিতে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৮৪৪.৫০ টাকা, ১ মার্চ তা ছিল ১৮৭৫.৫০ টাকা এবং আজ থেকে তা বেড়ে হল ১৯৯০ টাকা। মুম্বইয়ে আজ থেকে বাণিজ্যিক সিলিন্ডার ১৮৩৫ টাকায় পাওয়া যাবে। এর আগে ১ মার্চ মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৭২০ টাকা। চেন্নাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম আজ থেকে ২০৪৩.৫০ টাকা। এর আগে ১ মার্চ তা ছিল ১৯২৯ টাকা।
উল্লেখ্য, ইরান যুদ্ধের আবহে গোটা বিশ্বে জ্বালানির সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে আপাতত আগামী কয়েকদিনের জন্য এলপিজি-র ডবল সিলিন্ডারের সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছিল। এবার অপর এক রিপোর্টে দাবি করা হল, বাড়ির রান্নার গ্যাস বুকিং নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রক। জানা গিয়েছে, এবার একটি সিলিন্ডার বুকিংয়ের ২১ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে।
এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, ইন্ডিয়ান অয়েলের কাছে প্রায় ১০ দিনের গ্যাসের স্টক রয়েছে। তবে হিন্দুস্তান পেট্রোলিয়ামের বাণিজ্যিক গ্যাস বিক্রির উপর এখনই বিধিনিষেধ জারি করা হয়েছে। এদিকে আপাতত কোনও গ্রাহককে এলপিজি-র ডবল সিলিন্ডারের সংযোগ না দেওয়ার জন্য ডিস্ট্রিবিউটরদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে জ্বালানি সংস্থাগুলি। উল্লেখ্য, ভারত মোট এলপিজি চাহিদার প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ আমদানি করে। এর অধিকাংশই উপসাগরীয় দেশগুলি থেকে আসে। এদিকে রিপোর্ট অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীতে কয়েকশো জ্বালানি ট্যাঙ্কার আটকে আছে। এর মধ্যে ভারতেরও ৩০টিরও বেশি জাহাজ রয়েছে। এর ফলে আগামী দিনে ভারতসহ সারা বিশ্বে জ্বালানির সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
{{/usCountry}}এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, ইন্ডিয়ান অয়েলের কাছে প্রায় ১০ দিনের গ্যাসের স্টক রয়েছে। তবে হিন্দুস্তান পেট্রোলিয়ামের বাণিজ্যিক গ্যাস বিক্রির উপর এখনই বিধিনিষেধ জারি করা হয়েছে। এদিকে আপাতত কোনও গ্রাহককে এলপিজি-র ডবল সিলিন্ডারের সংযোগ না দেওয়ার জন্য ডিস্ট্রিবিউটরদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে জ্বালানি সংস্থাগুলি। উল্লেখ্য, ভারত মোট এলপিজি চাহিদার প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ আমদানি করে। এর অধিকাংশই উপসাগরীয় দেশগুলি থেকে আসে। এদিকে রিপোর্ট অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীতে কয়েকশো জ্বালানি ট্যাঙ্কার আটকে আছে। এর মধ্যে ভারতেরও ৩০টিরও বেশি জাহাজ রয়েছে। এর ফলে আগামী দিনে ভারতসহ সারা বিশ্বে জ্বালানির সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
{{/usCountry}}