...
...
Next Story

Kolkata Petrol-Diesel Price Hike: সত্যি হল শঙ্কা, ইরান যুদ্ধের আবহে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় আজ থেকে রেট কত?

Kolkata Petrol-Diesel Price Hike: কলকাতায় এক লাফে ৩.২৯ টাকা বেড়েছে পেট্রোলের দাম। শহরে ডিজেলের দাম বেড়েছে ৩.১১ টাকা। এই আবহে আজ থেকে কলকাতায় পেট্রোল বিকোচ্ছে ১০৮.৭৪ টাকা প্রতি লিটার দরে। ডিজেল বিকোচ্ছে ৯৫.১৩ টাকা প্রতি লিটার দরে।

Published on: May 15, 2026, 07:20:27 IST
Advertisement

Kolkata Petrol-Diesel Price Hike: ভারতে বাড়ল পেট্রোল ও ডিজেলে দাম। কলকাতায় এক লাফে ৩.২৯ টাকা বেড়েছে পেট্রোলের দাম। শহরে ডিজেলের দাম বেড়েছে ৩.১১ টাকা। এই আবহে আজ থেকে কলকাতায় পেট্রোল বিকোচ্ছে ১০৮.৭৪ টাকা প্রতি লিটার দরে। ডিজেল বিকোচ্ছে ৯৫.১৩ টাকা প্রতি লিটার দরে। এদিকে দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা থেকে বেড়ে হল ৯৭.৭৭ টাকা। ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা থেকে ৯০.৬৭ টাকা হল। এছাড়া মুম্বইতে পেট্রোলের দাম ৩.১৪ টাকা বেড়ে ১০৬.৬৮ টাকা হয়েছে, ডিজেল ৩.১১ টাকা বেড়ে ৯৩.১৪ টাকা হয়েছে। চেন্নাইতে পেট্রোলের দাম ২.৮৩ টাকা বেড়ে ১০৩.৬৭ টাকা হয়েছে, ডিজেল ২.৮৬ বেড়ে ৯৫.২৫ টাকা হয়েছে। এদিকে আজ থেকে ৩ টাকা করে বেড়েছে সিএনজির দামও।

কলকাতায় এক লাফে ৩.২৯ টাকা বেড়েছে পেট্রোলের দাম। (PTI)
কলকাতায় এক লাফে ৩.২৯ টাকা বেড়েছে পেট্রোলের দাম। (PTI)

ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার সংঘাত থামার কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এহেন অবস্থায় ভারতে যে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। সুইৎজারল্যান্ডে একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ঊর্ধ্বগতির প্রভাব ভারতেও ধীরে ধীরে পড়তে শুরু করেছে। ভারতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি শুধু সময়ের অপেক্ষা।

মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে তেল ও গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটেছে। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ভারত যেহেতু জ্বালানি এবং সারের জন্য অনেকটাই আমদানির উপর নির্ভরশীল, তাই এই পরিস্থিতি দেশের অর্থনীতির উপর চাপ তৈরি করছে বলে জানিয়েছেন আরবিআই গভর্নর। পাঁচ রাজ্যের নির্বাচনের আবহে কেন্দ্র সাধারণ মানুষের উপর বাড়তি চাপ দেওয়া থেকে বিরত থাকছিল। এই আবহে এতদিন পেট্রোল ও ডিজেলের খুচরো দাম অপরিবর্তিত রেখেছিল দেশে। তবে সংঘাত যেহেতু আরও দীর্ঘায়িত হচ্ছে, তাই এবার খুচরো বাজারেও তেলের দাম বাড়াতে বাধ্য হল ভারত।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe