...
...
Next Story

Kolkata & WB Police: আরজি করের সময় কলকাতা পুলিশের 'মুখ' হয়ে ওঠা ডিসি সেন্ট্রাল ইন্দিরাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

আরজি কর কাণ্ডের পর থেকেই বহুবার খবরের শিরোনামে এসেছিলেন ইন্দিরা। আরজি করে নির্যাতিতা ডাক্তারের বাবা অভিযোগ করেছিলেন, ক্রাইম সিন নিয়ে মিথ্যা বলেছিলেন ইন্দিরা। এহেন ইন্দিরাকে সরিয়ে কলকাতার ডিসি (সেন্ট্রাল) করা হয়েছে ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাওকে।

Published on: Mar 17, 2026, 14:33:58 IST
Advertisement

কলকাতার ডিসি (সেন্ট্রাল) পদ থেকে সরিয়ে দেওয়া হল ইন্দিরা মুখোপাধ্যায়কে। আরজি কর কাণ্ডের পর থেকেই বহুবার খবরের শিরোনামে এসেছিলেন ইন্দিরা। আরজি করে নির্যাতিতা ডাক্তারের বাবা অভিযোগ করেছিলেন, ক্রাইম সিন নিয়ে মিথ্যা বলেছিলেন ইন্দিরা। এহেন ইন্দিরাকে সরিয়ে কলকাতার ডিসি (সেন্ট্রাল) করা হয়েছে ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাওকে। এরই সঙ্গে রাজ্যের ১২ জায়গায় পুলিশ সুপারকেও পাল্টে দিয়েছে নির্বাচন কমিশন। বীরভূম, ডায়মন্ড হারবার, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, মালদার পুলিশ সুপাররা এই তালিকায় রয়েছেন।

আরজি কর কাণ্ডের পর থেকেই বহুবার খবরের শিরোনামে এসেছিলেন ইন্দিরা
আরজি কর কাণ্ডের পর থেকেই বহুবার খবরের শিরোনামে এসেছিলেন ইন্দিরা

এর আগে আরজি কর কাণ্ডের সময় ক্রাইম সিন এবং তদন্ত ইস্যুতে কলকাতা পুলিশের দিকে আঙুল উঠতেই সাংবাদিক সম্মেলন করেছিলেন ইন্দিরা। তৎকালীন ডিসি সেন্ট্রাল দাবি করেছিলেন, সেমিনার হলে যেখানে বডি পাওয়া গিয়েছিল তার থেকে চল্লিশ ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেনি। পরে আরজি করে নিহত চিকিৎসকের বাবা দাবি করেছিলেন, যেই সময় তাঁরা সেমিনার রুমের ভিতরে গিয়েছিলেন তখন সাদা কাপড় দিয়ে কোনও কর্ডন করা ছিল না। তিনি বলেছিলেন, 'ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় একেবারে মিথ্যে কথা বলছেন।'

এদিকে নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা অনুযায়ী, বীরভূমের পুলিশ সুপার করা হয়েছে সূর্যপ্রতাপ যাদবকে। তিনি আইপিএস ২০১১ সালের ব্যাচ। কোচবিহারের এসপি হয়েছেন জসপ্রীত সিংহকে। তিনি আইপিএস ২০১৬ সালের ব্যাচ। বারাসত পুলিশ জেলার নতুন এসপি হলেন আইপিএস পুষ্পা। তিনি ২০১২ সালের ব্যাচের। ডায়মন্ড হারবারের পুলিশ জেলার সুপার হয়েছেন ঈশানী পাল। মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি করা হয়েছে ২০১৩ সালের ব্যাচের আইপিএস সচিনকে। বসিরহাট পুলিশ সুপার হয়েছেন লকানন্দা ভোয়ালকে। তিনি আইপিএস ২০১৭ সালের ব্যাচ। মালদার পুলিশ সুপার করা হয়েছে অনুপম সিংহকে। পূর্ব মেদিনীপুরের এসপি করা হয়েছে অংশুমান সাহাকে। তিনি আইপিএস ২০১২ সালের ব্যাচ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার করা হয়েছে পাপিয়া সুলতানাকে দায়িত্ব দেওয়া হল। তিনি ২০১৫ সালের ব্যাচের আইপিএস। জঙ্গিপুরের এসপি করা হয়েছে সুরিন্দর সিংহকে। তিনি ২০১৬ সালের ব্যাচের আইপিএস।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe