Kolkata man missing near Kupwara LoC: কাশ্মীরে LoC-র কাছে থেকে উধাও কলকাতার যুবক! গেস্ট হাউজে রেখে যায় ভুয়ো আধার কার্ড
Kolkata man missing near Kupwara LoC: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখার কাছ থেকে পশ্চিমবঙ্গের এক পর্যটক উধাও হয়ে গেলেন। তিনি যে আধার কার্ড রেখে গেস্ট হাউসে উধাও হয়ে যান, সেটা ভুয়ো বলে অভিযোগ উঠেছে।
Kolkata man missing near Kupwara LoC: জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছ থেকে উধাও হয়ে গেলেন কলকাতার এক পর্যটক। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আধিকারিকরা জানিয়েছেন যে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার তিতওয়াল থেকে ওই পর্যটক উধাও হয়ে গিয়েছেন। তারপরই জোরদার তল্লাশি চালানো হচ্ছে। কারণ ওই ব্যক্তির কাছে যে আধার কার্ড ছিল, তা ভুয়ো বলে অভিযোগ উঠেছে।
গেস্ট হাউসে ভুয়ো আধার কার্ড রেখে উধাও হয়ে যান
কুপওয়ারা থেকে উধাও হয়ে গেলেন বাংলার পর্যটক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
{{^htLoading}} {{/htLoading}}
আর পুরো বিষয়টি সামনে এসেছে কয়েক ঘণ্টা আগেই। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আধিকারিকরা জানিয়েছেন যে শনিবার তিতওয়ালের একটি গেস্ট হাউসে আধার কার্ড এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী রেখে উধাও হয়ে যান কলকাতার ৩৮ বছরের বাসিন্দা সঞ্জয় সর্দার।
আধিকারিকরা জানিয়েছেন যে নিয়ন্ত্রণরেখার কাছে কাছে অবস্থিত সংবেদনশীল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা তাংধরে সঞ্জয় একাই এসেছিলেন। আর ওই এলাকায় যাওয়ার জন্য ক্রালপোরা থানা থেকে অনুমতিপত্রও নিয়েছিলেন। সেই ব্যক্তি আচমকা উধাও হয়ে যাওয়ার পরে তিতওয়ালের স্থানীয় প্রশাসনের তরফে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। তারপর শুরু হয়েছে জোরদার তল্লাশি।
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আধিকারিকরা জানিয়েছেন যে সেলফোন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে সঞ্জয়ের শেষ লোকেশন ট্র্যাক করা হচ্ছে। জম্মু-শ্রীনগর হাইওয়ে বরাবর উধমপুর জেলার একটি জায়গায় তাঁর ফোনের সিম শেষবার সক্রিয় ছিল বলে আধিকারিকরা জানিয়েছেন।
কিন্তু পুরো ঘটনায় তৈরি হয়েছে উদ্বেগ। কারণ নিয়ন্ত্রণরেখা বরাবর তিতওয়াল অত্যন্ত সংবেদনশীল এলাকা। বিষয়টি নিয়ে আপাতত পশ্চিমবঙ্গ সরকারের তরফে কিছু জানানো হয়নি।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Kolkata man missing near Kupwara LoC: কাশ্মীরে LoC-র কাছে থেকে উধাও কলকাতার যুবক! গেস্ট হাউজে রেখে যায় ভুয়ো আধার কার্ড
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks