...
...
Next Story

‘বলা হয়েছে বাবাকে দেওয়া কিডনি নোংরা’, বিস্ফোরক লালুকন্যা রোহিণী, পাশে দাঁড়ালেন ভাই তেজপ্রতাপ, ঠিক কী ঘটল?

রোহিণী তাঁর পোস্টে লেখেন,'বিবাহিত সকল মেয়ে এবং বোনদের উদ্দেশ্যে আমি বলব যে যখন তোমাদের মাতৃগৃহে কোনও ছেলে বা ভাই থাকে, তখন কখনোই তোমাদের দেবতুল্য বাবাকে বাঁচাতে যেও না, বরং, তোমাদের ভাইকে…', কোন বার্তা দিলেন লালুকন্যা?

Published on: Nov 16, 2025, 19:07:29 IST
Advertisement

বিহারের ভোট মিটতেই লালুপ্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচার্য একের পর এক বোমা ফাটিয়েছেন তাঁরই পরিবারের বিরুদ্ধে। পরিবারের সঙ্গে ও তাঁর বাবার প্রতিষ্ঠিত পার্টি আরজেডি ছেড়েছেন লালুপ্রসাদ যাদবের কন্য়া রোহিণী। এমবিবিএস পাশ করার পর দীর্ঘ সময় ধরে সংসার জীবনেই ছিলেন রোহিণী। বিহারের ২০২৫ সালের বিধানসভা ভোটে তিনি অন্যতম মুখ হয়ে ওঠেন রাজনীতির আঙিনায়। সেই রাজনীতিকেও ভোটের পর ছেড়ে দেবেন বলে ঘোষণা করেন রোহিণী। এককালে বাবা লালু প্রসাদকে নিডের কিডনি দিয়ে সুস্থ করে তোলেন লালুপ্রসাদ ও রাবড়ী দেবীর এই কন্যা। তিনি পরিবার নিয়ে ক্ষোভ উগরে দিতেই পাশে দাঁড়ালেন তাঁর ভাই তেজপ্রতাপ।

‘বাবাকে দেওয়া কিডনি নোংরা’, লালুকন্যা রোহিনীর পাশে দাঁড়ালেন দাদা তেজ
‘বাবাকে দেওয়া কিডনি নোংরা’, লালুকন্যা রোহিনীর পাশে দাঁড়ালেন দাদা তেজ

পরিবার থেকে এককালে কটাক্ষ শুনতে হয়েছে লালুপুত্র তেজকেও। বোনের এই পরিস্থিতির কথা শুনে ভাই তেজ বলেন,' গতকালের ঘটনা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। আমার সঙ্গে যা হয়েছে, তা আমি সহ্য করেছি.. তবে আমার বোন যে অপমানের মুখে পড়েছে তা মেনে নেওয়া যায়না।' কাকে টার্গেট করেন তেজ? পরিবারেরই কাউকে? তেজ এক্ষেত্রে ‘জয়চন্দ’ (বিশ্বাসঘাতক)র নিশানা করেছেন। তেজপ্রতাপের সাফ কথা,' যখন থেকে আমি শুনলাম যে আমার বোন রোহিণীকে জুতা দিয়ে হুমকি দেওয়া হয়েছে, তখন থেকেই আমার হৃদয়ে থাকা ক্ষত আগুন হয়ে গিয়েছে। যখন জনসাধারণের আবেগ আহত হয়, তখন বিচারবুদ্ধির উপর চাপা ধুলোও দূর হয়ে যায়। এই কয়েকটি মুখ তেজস্বীর বিচারবুদ্ধিকে এমনকি মেঘলা করে তুলেছে। এই অন্যায়ের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। সময়ের হিসাব-নিকাশ সবসময়ই কঠোর।'

এর আগে লালুকন্যা রোহিণী সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক পোস্ট করেন। তিনি লেখেন,' গতকাল, একজন মেয়ে, একজন বোন, একজন বিবাহিত মহিলা, একজন মাকে অপমান করা হয়েছে, তাঁর দিকে নোংরা গালিগালাজ করা হয়েছে, তাঁকে আঘাত করার জন্য জুতো তোলা হয়েছে। আমি আমার আত্মসম্মানের সাথে আপস করিনি, আমি সত্যকে ত্যাগ করিনি, এবং শুধুমাত্র এই কারণেই আমাকে এই অপমান সহ্য করতে হয়েছে…।' এরই সঙ্গে তিনি লেখেন,' গতকাল, এক মেয়ে বাধ্য হয়ে তার কাঁদতে কাঁদতে বাবা-মা আর বোনদের ফেলে চলে এলো, ওঁরা আমাকে আমার মাতৃগৃহ থেকে সরিয়ে দিল গেল... ওরা আমাকে অনাথ করে রেখে গেল... তোমাদের কেউ যেন কখনও আমার পথে না হাঁটে, কোনও পরিবার যেন কখনও রোহিণীর মতো কন্যা-বোন না পায়।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks