...
...
Next Story

Lashkar Operative Khargosh: খবরে লস্কর জঙ্গি 'খরগোশ'! জয়পুরে বিয়ে, ভারত থেকে পালাতে কীভাবে জাল নথি দিয়ে পাসপোর্ট? এবার..

Lashkar Terrorist: লস্কর জঙ্গি খরগোশকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য় পুলিশের হাতে।

Published on: Apr 19, 2026, 17:52:41 IST
Advertisement

Lashkar Operative Khargosh: গত ডিসেম্বর মাসে পুলিশি তদন্তে হদিশ মিলেছিল দেশের হোয়াইট কলার জঙ্গি মডিউলের। এবার অন্তঃরাজ্য তদন্তে, পাক জঙ্গি শিবির লস্কর-ই-তৈবার জল, দেশে কতটা বিছিয়ে রয়েছে, তার হদিশ পেতে, জম্মু ও কাশ্মীর পুলিশের পদক্ষেপে, হাতে হাতে এসেছে লস্কর ই তৈবার জঙ্গি হারিস ওরফে ‘খরগোশ’র সাম্প্রতিক খবর!

খবরে জঙ্গি 'খরগোশ'! ভারত থেকে পালাতে জয়পুরে বিয়ে, জাল নথি দিয়ে পাসপোর্ট, এবার..(প্রতীকী ছবি)
খবরে জঙ্গি 'খরগোশ'! ভারত থেকে পালাতে জয়পুরে বিয়ে, জাল নথি দিয়ে পাসপোর্ট, এবার..(প্রতীকী ছবি)

এই খরগোশ বহুদিন ধরেই ওয়ান্টেড তালিকায় ছিল। নিরাপত্তার বেষ্টনী নিখুঁতভাবে পার করে এই হারিস পাকিস্তান থেকে ২০১২ সালে ভারতে আসে। খুব লুকিয়ে চুরিয়ে নিরাপত্তার ফাঁক গলে, পুলিশের চোখে ধুলো দেওয়ায় অভিজ্ঞ হওয়ার জন্য হারিস, ‘খরগোশ’ নামে পরিচিত হয়। এক তদন্তে নেমে হঠাৎই পুলিশ জানতে পেরেছে, ভারত ছেড়ে হারিস পাকিস্তানে নয়, সৌদি আরবে পৌঁছেছে।

পুলিশ এতদিন পর্যন্ত জানত, হারিস, পাকিস্তানের করাচি থেকে ভারতে অনুপ্রবেশ করেছে। তবে সদ্য কিছু গ্রেফতারির পর পুলিশ জেনেছে, করাচি নয়, হারিস, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাসিন্দা। করাচিতে হারিসের বিরুদ্ধে একাধিক এফআইআর রয়েছে। সেখান থেকেই সে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ করে। প্রশ্ন উঠছে, এতদিন পরে হঠাৎ কীভাবে হারিস ওরফে খরগোশের খবর উঠে এল, তা নিয়ে।

শ্রীনগর পুলিশ, নতুন করে রাজ্যগুলির অন্দরে থাকা লস্কর ই তৈবার অপারেটিভদের নিয়ে তদন্ত শুরু করে। তার হাত ধরেই ১৬ বছর ভারতে গা ঢাকা দেওয়া পাকিস্তানি জঙঅগি আবদুল্লা ওরফে আবু হুরেরা গ্রেফতার হয়। সঙ্গে আরও ৪ জন গ্রেফতার হয়। তাদের জেরা করেই আসে হারিসের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe