খোদ লস্কর ই তৈবার মতো জঙ্গি সংগঠমের ডেরাতেই শনিবার খুন হয় লস্কর জঙ্গি কমান্ডার বিলাল আরিফ সারাফি। খুনের পর থেকেই সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খুনের পর পরই বহু রিপোর্ট দাবি করেছিল, যে বিলালকে পাকিস্তানে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা খুন করে। রিপোর্টে দাবি করা হয়, বিলালকে গুলি করার পর কুপিয়ে খুন করা হয়েছে। তবে এবার এনডিটিভির রিপোর্টে দাবি করা হচ্ছে, বিলাল আরিফ সারাফিকে তার পরিবারের লোকজনই খুন করেছে।

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের মুরিদকেতে লস্কর জঙ্গিদের যে ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত, সেই জায়গার কাছেই লস্করের ডেরায় শনিবার খুন হয় বিলাল। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে, পাকিস্তানে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ নয়, এই খুনের নেপথ্যে বিলালের পরিবারের ভিতরের কোন্দল দায়ী। এমনই দাবি গোয়েন্দা সূত্রের। জানা গিয়েছে, অভিযুক্তরা গ্রেফতার হয়েছে। তবে ঠিক কী কারণে, এই খুন তা স্পষ্ট নয়।
২০০৫ সাল থেকে বিলাল লস্কর ই তৈবায় ছিল। শনিবার ইদের নমাজের পরই মরকজ-এ তৈবার কাছে বিলালকে খুন করা হয় বলে খবর। এই জায়গাটি পাকিস্তানের মুরিদকেতে অবস্থিত। সন্দেহ করা হচ্ছে, বিলালকে পরিবারেরই কেউ হত্যা করেছে। তবে কেন এই খুন, তার কিনারা এখনও হয়নি।
এদিকে, লস্করের কমান্ডার হয়ে বিলাল মূলত, ফান্ড জোগাড় করার কাজ করত। লস্করের জঙ্গি কার্যকলাপ, অস্ত্র জোগাড়ের দায়িত্ব ছিল বিলালের কাঁধে। বহুদিন ধরেই সারাফি, পাকিস্তানের তৈবা কলোনিতে থাকত। সেখানে লস্করের বাকি কমান্ডাররাও থাকে। বহু যুবককে উগ্রপন্থার পাঠ পড়িয়ে তাদের সন্ত্রাসে নিযুক্ত করার কাজ করে যেতে এই বিলাল সরাফি।
বিলাল খুনের পর যে ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) প্রকাশ্যে আসে, তাতে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় বিলাল মাটিতে পড়ে ছটফট করছে। তাকে ঘিরে অনেকে থাকলেও, তাকে সাহায্য করতে ভিডিয়োতে দেখা যায়নি। তবে বিলালের আগে, পাকিস্তানের মাটিতে বহু পাকিস্তানি জঙ্গি পর পর খুন হয়েছে। সেক্ষেত্রে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের নাম অভিযোগের তালিকায় আসে। তবে বিলালের খুন নিয়ে সেভাবে পাকিস্তানি প্রশাসনের তরফে বড় কোনও তথ্য মেলেনি।
{{/usCountry}}বিলাল খুনের পর যে ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) প্রকাশ্যে আসে, তাতে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় বিলাল মাটিতে পড়ে ছটফট করছে। তাকে ঘিরে অনেকে থাকলেও, তাকে সাহায্য করতে ভিডিয়োতে দেখা যায়নি। তবে বিলালের আগে, পাকিস্তানের মাটিতে বহু পাকিস্তানি জঙ্গি পর পর খুন হয়েছে। সেক্ষেত্রে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের নাম অভিযোগের তালিকায় আসে। তবে বিলালের খুন নিয়ে সেভাবে পাকিস্তানি প্রশাসনের তরফে বড় কোনও তথ্য মেলেনি।
{{/usCountry}}