Kulgam encounter: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে ফের এক ঐতিহাসিক সাফল্য পেল ভারতের নিরাপত্তা বাহিনী। বুধবার ভোররাতে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার জঙ্গলপোরা এলাকায় এক দীর্ঘ ও শ্বাসরুদ্ধকর এনকাউন্টারে নিকেশ হয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার কমান্ডার মহম্মদ লতিফ ভাট। আর ‘মোস্ট ওয়ান্টেড’ লস্কর জঙ্গি কমান্ডার কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে নিহত হওয়ার পরেই বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এই বড়সড় সাফল্যের পর জম্মু ও কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা, সিআরপিএফ এবং গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে থাকা ‘অভূতপূর্ব সমন্বয়’ বা হাই লেভেল অফ সিনার্জির ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ডিজি।

এদিন নিরাপত্তা বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন সিআরপিএফ-এর ডিজি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ সিআরপিএফ প্রধান জিপি সিং লিখেছেন, ‘সাম ডিসেস আর বেস্ট সার্ভড কোল্ড, ইভেন ইন কোল্ড ওয়েদার’— যার অর্থ, অভিনন্দন বন্ধুরা। কিছু খাবার ঠান্ডা পরিবেশন করাই ভালো, এমনকী ঠান্ডার আবহাওয়াতেও। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, 'ইউ ক্যান রান বাট ইউ ক্যান নট হাইড (তুমি পালাতে পারো, কিন্তু লুকিয়ে থাকতে পারবে না)।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার সকালে এক্স-এ বার্তা দিয়ে নিশ্চিত করেছেন যে, নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে লতিফ ভাট। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘জম্মু-কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী, সিআরপি এবং গোয়েন্দা সংস্থাগুলির সমন্বিত প্রচেষ্টায়, উপত্যকায় লস্কর-ই-তৈবার সর্বশেষ সক্রিয় জঙ্গি লতিফ ভাটকে আজ (বুধবার) ভোরে কুলগামে এক অভিযানে নিকেশ করা হয়েছে। এর আগের দিন কুলগামেই তার এক সহযোগী, উমর নিসারকেও নিকেশ করা হয়েছিল। পুরো অভিযানটি অত্যন্ত উচ্চ পর্যায়ের সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। দেশ জম্মু-কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী, সিআরপি এবং গোয়েন্দা সংস্থাগুলির সদস্যকে স্যালুট জানায়।'
ঘটনার সূত্রপাত গত ১১ নভেম্বর, যখন কুলগামের মীর বাজার সংলগ্ন আখরান এলাকায় সিআরপিএফ জওয়ানদের ওপর এক অতর্কিত হামলা চালানো হয়। সেই হামলায় তিনজন জওয়ান আহত হয়েছিলেন। হামলার পর থেকেই গোয়েন্দা তথ্য এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় কুলগামের লারু এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে লতিফের অন্যতম সহযোগী উমর নিসার দার নিহত হয়। তবে সেদিন অন্ধকারের সুযোগ নিয়ে ঘেরাও এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল লতিফ ভাট। খ্রেওয়ান এলাকার বাসিন্দা লতিফকে ধরতে এরপর কুলগামের একাধিক গ্রামে তল্লাশি জোরদার করা হয়। অবশেষে বুধবার সকালে জঙ্গলপোরা গ্রামের একটি মসজিদে লতিফের লুকিয়ে থাকার নিশ্চিত খবর পায় বাহিনী। দ্রুত পুরো গ্রামটি ঘিরে ফেলা হয়। ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষায় নিরাপত্তা বাহিনী চরম সংযমের পরিচয় দেয়। কুলগামের সিনিয়র পুলিশ সুপার অনয়ত আলি জানান, লতিফকে আত্মসমর্পণের জন্য সবরকম সুযোগ দেওয়া হয়েছিল।
{{/usCountry}}ঘটনার সূত্রপাত গত ১১ নভেম্বর, যখন কুলগামের মীর বাজার সংলগ্ন আখরান এলাকায় সিআরপিএফ জওয়ানদের ওপর এক অতর্কিত হামলা চালানো হয়। সেই হামলায় তিনজন জওয়ান আহত হয়েছিলেন। হামলার পর থেকেই গোয়েন্দা তথ্য এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় কুলগামের লারু এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে লতিফের অন্যতম সহযোগী উমর নিসার দার নিহত হয়। তবে সেদিন অন্ধকারের সুযোগ নিয়ে ঘেরাও এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল লতিফ ভাট। খ্রেওয়ান এলাকার বাসিন্দা লতিফকে ধরতে এরপর কুলগামের একাধিক গ্রামে তল্লাশি জোরদার করা হয়। অবশেষে বুধবার সকালে জঙ্গলপোরা গ্রামের একটি মসজিদে লতিফের লুকিয়ে থাকার নিশ্চিত খবর পায় বাহিনী। দ্রুত পুরো গ্রামটি ঘিরে ফেলা হয়। ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষায় নিরাপত্তা বাহিনী চরম সংযমের পরিচয় দেয়। কুলগামের সিনিয়র পুলিশ সুপার অনয়ত আলি জানান, লতিফকে আত্মসমর্পণের জন্য সবরকম সুযোগ দেওয়া হয়েছিল।
{{/usCountry}}কিন্তু লতিফ আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করে ভোর ২টা ৪৫ মিনিট নাগাদ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। মসজিদের ভেতর থেকে জঙ্গি গুলি চালানোয় নিরাপত্তা কর্মীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হয়, যাতে ধর্মীয় কাঠামোটির কোনও ক্ষতি না হয়। প্রায় নয় ঘণ্টার টানা গুলির লড়াইয়ের পর অবশেষে নিকেশ হয় লতিফ ভাট। ঘটনাস্থল থেকে তার দেহ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।