...
...
Next Story

Law Student Killed: ব্রেকআপ করার 'শাস্তি!' প্রাক্তন প্রেমিকের ভাইয়ের হাতে প্রাণ গেল আইনের ছাত্রীর

Law Student Killed: পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম অমৃতা। তিনি আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি একটি পিৎজার দোকানে পার্ট টাইম কাজ করতেন। পুলিশ জানিয়েছে, পারিবারিক পরিচয়ের মাধ্যমে অমৃতার সঙ্গে ধনুশ নামের এক যুবকের পরিচয় হয় এবং তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

Published on: Jul 16, 2026 06:20 PM IST
Advertisement

Law Student Killed: প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়ার জেরে এক আইনেই ছাত্রীকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর প্রাক্তন প্রেমিকের ভাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ। হামলার তিন দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়েছে।

প্রাক্তন প্রেমিকের ভাইয়ের হাতে প্রাণ গেল আইনের ছাত্রীর (সৌজন্যে টুইটার)
প্রাক্তন প্রেমিকের ভাইয়ের হাতে প্রাণ গেল আইনের ছাত্রীর (সৌজন্যে টুইটার)

গত ১৩ জুলাই বেঙ্গালুরুর কোডিহাল্লি এলাকায় নিজের বাড়ির কাছে ওই ছাত্রীর উপর হামলার ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম অমৃতা। তিনি আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি একটি পিৎজার দোকানে পার্ট টাইম কাজ করতেন। পুলিশ জানিয়েছে, পারিবারিক পরিচয়ের মাধ্যমে অমৃতার সঙ্গে ধনুশ নামের এক যুবকের পরিচয় হয় এবং তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ধনুশ তাঁর বিবাহবিচ্ছেদের বিষয়টি এবং তার একটি সন্তান রয়েছে-এই তথ্য গোপন করেছিলেন বলে জানতে পারেন অমৃতা। এরপরই ওই তরুণী সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন।

তদন্তকারীরা জানান, সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্তের জন্য ধনুশের ভাই সূর্য হুমকি দিয়েছিলেন অমৃতাকে। অভিযোগ অনুযায়ী, গত ১৩ জুলাই অমৃতার বাড়ির কাছে এই বিষয়ে তাঁর সঙ্গে সূর্যের কথা-কাটাকাটি হয়। অশান্তি চরমে উঠলে, এক পর্যায়ে সূর্য ধারালো অস্ত্র বের করে অমৃতার বুকে ও পিঠে একাধিকবার আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এদিকে, গুরুতর আহত অবস্থায় অমৃতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বুধবার তিনি মারা যান। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত সূর্যকে গ্রেফতার করেছে। পাশাপাশি, ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন প্রেমিক ধনুশকেও গ্রেফতার করা হয়েছে। দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য সিভি রমন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe