Messi Retirement Latest Update: সাম্রাজ্য থাকল, সাম্রাজ্যের মানুষ তথা ফ্যানরাও থাকলেন - কিন্তু সম্রাটহীন হয়ে পড়ল বিশ্ব ফুটবল। যে মানুষটার পায়ে ফুটবল বশ্যতা স্বীকার করেছিল, সেই লিওনেল মেসি অবসর নিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে। অর্থাৎ আর্জেন্টিনার জার্সিতে বিশ্ব ফুটবলের রাজপুত্রকে আর খেলতে দেখা যাবে না। ২০২২ সালের বিশ্বকাপ হাতে নিয়ে ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালটাই হয়ে থাকল আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ ম্যাচটা।
ডায়েরির ৩ ছেঁড়া পাতায় অবসরের ঘোষণা মেসির

আর সেই ঘোষণা করার সময় আবেগতাড়িত হয়ে পড়েন মেসি। বাবাকে হারানোর কয়েকদিনের মধ্যেই ডায়েরির তিনটি ছেঁড়া পাতার ছবি পোস্ট করে এক আবেগপ্রবণ বার্তায় আর্জেন্টিনার তারকা বলেন, ‘এটা (আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা) এমন একটি সিদ্ধান্ত, যা আমায় কষ্ট দিয়েছে, এখনও গভীরভাবে কষ্ট দিচ্ছে। তবে আমি বুঝি যে এখন সেই সময়টা এসে গিয়েছে।’
আর্জেন্টিনার জার্সিটার জন্য সবকিছু জিতেছি, আবেগপ্রবণ মেসি
সেইসঙ্গে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলার জন্য নিজেকে কতটা উজাড় করে দিয়েছেন, তা ব্যক্ত করে মেসি বলেন, ‘আমি দিব্যি দিয়ে বলছি, আমি সবসময়ই নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি - শুধু গত কয়েক বছরে নয়, যে সময় আমরা সবকিছু জিতেছি। বরং তার আগেও (নিজেকে উজাড় করে দিয়েছি)। এই জার্সির জন্য আমি সবসময় লড়াই করেছি এবং মাঠে নিজের সবটুকু দিয়ে খেলেছি, যাতে আপনাদের আনন্দ দিতে পারি এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হিসেবে আপনাদের গর্বিত করে তুলতে পারি।’
'আর্জেন্টিনার জার্সিতে আর কিছু দেওয়ার মতো নেই আমার'
{{/usCountry}}'আর্জেন্টিনার জার্সিতে আর কিছু দেওয়ার মতো নেই আমার'
{{/usCountry}}সেইসঙ্গে তিনি বলেন, ‘সময় ফুরিয়ে আসছে, জীবনের এক-একটি অধ্যায় শেষ হচ্ছে।আর এই অধ্যায়টি আমায় ভারাক্রান্ত করে তুলেছে। জাতীয় দলের অংশ হতে আমি সবসময়ই ভালোবাসি এবং ভবিষ্যতেও ভালোবাসব। আমি আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি; আর কিছু দেওয়ার মতো অবশিষ্ট নেই। তাছাড়া দারুণ সব তরুণ খেলোয়াড় উঠে আসছে, যাদের এই দলে জায়গা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে।’
আর্জেন্টিনার জার্সিতে মেসির রেকর্ড
১) আর্জেন্টিনার জার্সিতে মোট ২০৭টি ম্যাচ খেলেছেন। মোট ১২৫টি গোল করেছেন। যা দ্বিতীয় সর্বোচ্চ। অ্যাসিস্টের সংখ্যা ৬৮।
২) মোট ছ'টি বিশ্বকাপ খেলেছেন। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ জিতেছেন। ২০১৪ সাল এবং ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে রানার্স-আপ হয়েছেন। ২০১৪ সাল এবং ২০২২ সালে জেতেন গোল্ডেন বল। আর ২০২৬ সালে সিলভার বল জেতেন।
৩) দু'বার কোপা আমেরিকা জিতেছেন - ২০২১ সাল এবং ২০২৪ সাল। আবার ২০১৫ সাল এবং ২০২১ সালে রানার্স-আপ হয়েছেন। ২০২১ সালে গোল্ডেন বুট জেতেন। আর ২০১৫ সাল এবং ২০২১ সালে জেতেন গোল্ডেন বল।